প্রতিবন্ধকতার মাঝে জাতীয় দলের হয়ে ফুটবল খেলা কার্তিকের স্বপ্ন - The News Lion

প্রতিবন্ধকতার মাঝে জাতীয় দলের হয়ে ফুটবল খেলা কার্তিকের স্বপ্ন

 


দি নিউজ লায়নঃ পরিবারে নুন আনতে পান্তা ফুরায় ‌ আরিফ আর্থিক অনটনের মধ্যেই জাতীয় দলের হয়ে ফুটবল খেলার স্বপ্ন দেখছে উলুবেড়িয়া বানীবন গোহালবেড়িয়ার কার্তিক মালিক। খুব ভোরে ঘুম থেকে উঠে মাঠে গিয়ে ফুটবল প্র্যাকটিস, বাড়ি ফিরে পরচুলা সেটিং। আবার বিকেলে মাঠে গিয়ে প্র্যাকটিস। এটাই এখন রোজনামচা মোহনবাগান জুনিয়ার অনূর্ধ্ব ২১ দলের সদস্য কার্তিকের। তার একটাই লক্ষ্য যতই প্রতিবন্ধকতা আসুক সব উপেক্ষা করে জাতীয় দলে জায়গা করে নেওয়া।


ছোটবেলা থেকেই অভাব-অনটন নিত্যসঙ্গী করে এগিয়ে চলেছে কার্তিক মালিক। বাবা দিলীপ মালিক একসময় চাষের কাজ করে পরিবারের অন্নসংস্থানের ব্যবস্থা করলেও দীর্ঘ ৭ বছর অসুস্থ থাকায় সংসারের হাল ধরতে হয়েছে কার্তিককে। প্রথমে জরির কাজকেই পেশা হিসেবে ধরে নিলেও বর্তমানে জরির বাজার খারাপ হয় এখন বাড়িতে বসেই পরচুলা সেটিং এর কাজ করে কার্তিক। যদিও এর মাঝে নিয়মিত সালে ফুটবল অনুশীলনী। 


নিজের কঠোর অনুশীলনী এবং প্রতিবার জেরে বছর দুয়েক আগে কার্তিক জায়গা করে নেয় মোহনবাগান জুনিয়ার ফুটবল দলে। এদিকে পরচুলার কাজ করলেও বর্তমানে করোনার কারণে সেভাবে কাজ না হওয়ায় চরম সমস্যার মুখে পড়েছে উলুবেড়িয়ার উদীয়মান এই ফুটবলার।বুট প্রায় ছিঁড়ে যাওয়ায় প্র্যাকটিস প্রায় বন্ধ হওয়ার যোগাড় কার্তিকের। কথাপ্রসঙ্গে কার্তিক জানায় আর্থিক প্রতিবন্ধকতার চরম সমস্যায় পড়েছি। খেলাধুলা করে যেটুকু উপার্জন হয়েছিল সেটাও সংসার চালাতে খরচ হয়ে গেছে। তবে আর্থিক প্রতিবন্ধকতার গ্রামগঞ্জের অনেক ফুটবলার হারিয়ে গেলেও আমি সেই দলের নই বলে জানায় কার্তিক।


অন্যদিকে কার্তিকের এই সমস্যার কথা শুনে তাকে সহায়তা করতে এগিয়ে এসেছে আমতার একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তারা বুট ও প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী কেনার জন্য কাছ থেকে আর্থিক সাহায্য করেছে। সংগঠনের বক্তব্য কার্তিকের এই আশা একদিন অবশ্যই পূরণ হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.