নির্বিঘে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা  শেষ হলো পশ্চিম মেদিনীপুরে - The News Lion

নির্বিঘে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা  শেষ হলো পশ্চিম মেদিনীপুরে

 


দি নিউজ লায়নঃ  শনিবার পশ্চিম মেদিনীপুরের ১৪ টি কেন্দ্রে এবছরের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিলেন ১৬১২ জন ছাত্রছাত্রী। এদিন মেদিনীপুরের ৭ টি , খড়্গপুরের ৪ টি , শালবনি , গড়বেতা ও চন্দ্রকোনায় ১ টি করে কেন্দ্রে  থার্মাল গান দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করে মুখে মাস্ক পরা পরীক্ষার্থী দের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়।  


কয়েকটি পরীক্ষা কেন্দ্রে কোভিড পজিটিভ পরীক্ষার্থী দের জন্য পৃথক ঘরের ব্যবস্থা করা হয়েছিল।  পরীক্ষা কেন্দ্র গুলির সামনে ১৪৪ ধারা জারি করা হয়েছিল ।সেইসঙ্গে করোনা পরিস্থিতির জন্য স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা কেন্দ্র গুলিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ছিল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। তবে  জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা কে কেন্দ্র করে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি । নির্দিষ্ট সময়ে শান্তিপূর্ণভাবে পশ্চিম মেদিনীপুর জেলার চোদ্দটি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.