দক্ষিণ দিনাজপুরে তরফে গাড়ি নিয়ে যুব তৃণমূলের প্রতিবাদ মিছিল
দি নিউজ লায়নঃ পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার দক্ষিণ দিনাজপুর যুব তৃণমূলের তরফে গোরুর গাড়ি নিয়ে করা হল অভিনব প্রতিবাদ মিছিল। এদিন বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানা বালাপুর থেকে এই গোরুর গাড়ির প্রতিবাদ মিছিল বের হয়। প্রায় ১৫ কিলোমিটার গোরুর গাড়ি নিয়ে প্রতিবাদ মিছিল করার পর বালুরঘাট বাস স্ট্যান্ডে একটি প্রতিবাদ সভা করা হয়। গোরুর গাড়িতে বসেই প্রতিবাদ মিছিলে শামিল হন তৃণমূল নেতৃত্ব।
এদিনের প্রতিবাদ মিছিলে হাজির ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অম্বরিশ সরকার, তৃণমূলের জেলা সভাপতি গৌতম দাস, রাজ্য তৃণমূলের সহ সভাপতি শঙ্কর চক্রবর্তী, জেলা কো-অর্ডিনেটর সুভাষ চাকী, মহিলা তৃণমূলের সাধারণ সম্পাদিকা প্রদীপ্তা চক্রবর্তী, যুব তৃণমূল নেতা মহেশ পারেখ সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন গোরুর গাড়ির পাশাপাশি সাইকেল ও হেঁটেও প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন শতাধিক দলীয় কর্মী সমর্থকরা। প্রসঙ্গত, পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল রাস্তায় নেমে প্রতিবাদ করেছে।
গত ১০ ও ১১ তারিখে সারা রাজ্যে তৃণমূল অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এবার পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনব ভাবে প্রতিবাদ করা হয়। এদিন দুপুরে তপন থানার বালাপুর এলাকা থেকে গোরুর গাড়ি নিয়ে প্রতিবাদ মিছিল করে যুব তৃণমূল নেতৃত্ব। এদিনের এই প্রতিবাদ মিছিলে প্রায় ২০ টিরও বেশি গোরুর গাড়ি ছিল। এদিনের এই প্রতিবাদ মিছিল থেকে আগামী ২১ জুলাই কর্মসূচির প্রচার চালানো হয়।
তেলের দাম অগ্নিমূল্য হওয়ায় গোরুর গাড়ি বা সাইকেলে করেই প্রচার অভিযান সারল তৃণমূলম। এদিনের প্রতিবাদ মিছিল থেকে যুব তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে পেট্রোপণ্যের দাম কমাতে হবে তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নমবেন। এবিষয়ে অম্বরিশ সরকার বলেন, দিন দিন ক্রমশ পেট্রল ও ডিজেলের দাম বেড়েই চলেছে।
কম তো হচ্ছেই না, বরং দাম ক্রমশ ঊর্ধ্বমুখী। এই সময় আমরা একুশে জুলাইয়ের জন্য বাইক মিছিল ও গাড়ি করে নানাভাবে জেলা জুড়ে প্রচার চালাই। কিন্তু পেট্রলের দামের জন্য সেগুলো করতে পারছি না। তাই আজকে তপনের বালাপুর থেকে বালুরঘাট শহর অবদি গোরুর গাড়িতে করে মিছিল করেছি। পেট্রলের দাম আগামীতে না কমলে আরও বড় আন্দোলন করব।

Post a Comment