আজ আপনার পেশাগত দিক কেমন যাবে, জানতে দেখেনিন আজকের রাশিফল
দি নিউজ লায়নঃ
মেষ
কাজকর্মে উৎসাহ বোধ করতে পারেন। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন। ঠাণ্ডা সম্পর্কে সতর্ক থাকুন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
বৃষ
বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভ হতে পারে। নিজের মনোভাব স্পষ্ট ভাবে প্রকাশ করুন। অন্যথায় সুযোগ হাতছাড়া হতে পারে।
মিথুন
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহ বোধ করতে পারেন। মন ভালো থাকবে। বিলাস দ্রব্য কেনাকাটা হতে পারে।
কর্কট
কর্ম পরিবেশ অনুকূল না-ও থাকতে পারে। কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। শরীর অসুস্থ হতে পারে। পরিমিত আহার করুন। প্রয়োজনে যথাযথ চিকিৎসা নিন।
সিংহ
দাম্পত্য ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। পরস্পরের সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে।
কন্যা
দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার সহজ হতে পারে। শরীর ভালো থাকবে। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন।
তুলা
দিনটি খুব একটা অনুকূল না-ও থাকতে পারে। কোনো পূর্ব কর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিত্ব ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলুন। দূরের যাত্রা হতে পারে।
বৃশ্চিক
বাড়িতে অতিথি সমাগম হতে পারে। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে। পড়াশোনা আনন্দ পাবেন। মূল্যবোধ বজায় রাখুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন।
ধনু
জ্যেষ্ঠ ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা গ্রহণ করুন। আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। শ্রমিক নেতারা সাংগঠনিক কাজে ব্যস্ত থাকতে পারেন।
মকর
সামাজিক যোগাযোগ চালিয়ে যান। পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।
কুম্ভ
কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যতায় সুনামা মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। আজ কোনো ঝুঁকি নিবেন না।
মীন
কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। চাকরিজীবীদের কারো কারো পদোন্নতি হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।

Post a Comment