জিমন্যাস্টিকসের স্বর্ণ জিতলেন সুনিসা লি
দি নিউজ লায়নঃ অলিম্পিকে বাইলসের উত্তরসূরি সুনিসা লির গলায় উঠেছে জিমন্যাস্টিকসের ব্যক্তিগত অল-অ্যারাউন্ডের স্বর্ণ। আরিয়াকে জিমন্যাস্টিকস সেন্টারে ৫৭.৪৩৩ পয়েন্ট গড়ে স্বর্ণ জিতেছেন সুনিসা। তবে, লড়াইয়ে না থাকলেও গ্যালারিতে বসে সতীর্থকে সাহস দিয়েছেন বাইলস। এই ইভেন্টে রুপার পদক জিতেছেন ব্রাজিলের রেবেকা আন্দ্রাদে। মেয়েদের জিমন্যাস্টিকসে ব্রাজিলকে প্রথম পদক জেতালেন রেবেকা। রাশিয়ান অলিম্পিক কমিটির (আরওসি) হয়ে ব্রোঞ্জ জিতেছেন আঞ্জেলিনা মেলনিকোভা।

Post a Comment