আমতলায় পথ দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু ঘিরে রহস্য
দি নিউজ লায়নঃ সোমবার রাতে বনগাঁ থানার জোকা‑আমতলায় পথ দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু ঘিরে রহস্য তৈরী হয়েছে।পুলিশ সুত্রে জস্না গেছে মৃত যুবকের নাম প্রশান্ত বাইন(২৮)। তাঁর বাড়ি বাগদার রানিহাটি এলাকায়। দুরঘটনায় মৃত্যু হলেও মৃত যুবকের গলায় ধারালো অস্ত্রের আঘাতের মতো ক্ষত রয়েছে। আর এরফলেই মৃতের পরিবারের লোকজনদের মনে সন্দেহ দানা বেঁধেছে। যদিও এই বিষয়ে বনগাঁ থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। পুলিশের প্রাথমিক অনুমান পথ দুর্ঘটনার জেরেই ঐ যুবকের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে প্রশান্ত বাইন গ্যারাজের কাজ করেন। দাদা প্রকাশ বাইনেরও নিজস্ব গ্যারাজ রয়েছে বনগাঁর আষাড়ু বাজারে। সোমবার সন্ধ্যায় প্রশান্ত কাজ শেষ করে দাদার গ্যারাজে গিয়েছিলেন। এরপর তিনি বাইকে বনগাঁ‑বাগদা রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন।সন্ধ্যার পড়েই জোকা‑আমতলা বাজারের কাছে উল্টো দিক থেকে আসা৷ একটি বাইকের সঙ্গে প্রশান্তর ধাক্কা লাগে।
স্থানীয় বাসিন্দারাই তাঁকে উদ্ধার করে। সাথে সাথে প্রশান্তর দাদা প্রকাশও সেখানে পৌঁছন। দ্রুত তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কিন্তু তাঁর গলায় ধারালো অস্ত্রের কোপের মতো কাটা দাগ ও মাথায় ক্ষত চিহ্ন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ তৈরি হয়। পুলিশের অনুমান, অনেক কাঠের মিস্ত্রী বা রাজমিস্ত্রীরা বাইকের দুই দিকে ব্যাগ ঝুলিয়ে নিয়ে যায়। তাতে নানান ধারালো অস্ত্র ও রড বেরিয়ে থাকে। ওই রকম কোনও বাইকের সঙ্গে ধাক্কা লাগে। বাইক থেকে বেরিয়ে থাকা করাত জাতীয় কোনও যন্ত্র লেগে গলায় গভীর ক্ষত তৈরি হয়।
মৃতের দাদা প্রকাশ বাইন বলেন, আমাদের সঙ্গে কারোর কোনও শত্রুতা নেই। তাছাড়া ভরা বাজারে প্রচুর লোকজন ছিল। সকলে পথ দুর্ঘটনা বলছে। আবার ভাইয়ের গলায় কাটা দাগ কিভাবে হল সেটাই ভাবাচ্ছে আমাদের।

Post a Comment