ভুয়ো বিচারপতিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের হাতে উঠে এল একাধিক চাঞ্চল্যকর তথ্য
দি নিউজ লায়নঃ শিলিগুড়িতে পাকাপাকি ফ্ল্যাট নিয়েই জাল বিছিয়েছিলেন ভুয়ো বিচারপতি সমীর দুবে। বিহারের কিষানগঞ্জ আদালতের ভুয়ো সেশন জর্জ ও অকশন অফিসারের পরিচয় দিয়ে শিলিগুড়ির ব্যবসায়ীদের কাছে প্রায় কোটি টাকার আর্থিক প্রতারণা কাণ্ডের নায়ককে জিজ্ঞাসাবাদ করে পুলিশের হাতে উঠে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। শিলিগুড়ি জ্যোতিনগরের একটি ফ্ল্যট রয়েছে তার। শিলিগুড়ি এসে সেখানেই থাকতেন তিনি।
প্রথম দিকে গোয়েন্দা আধিকারিকদের এই চক্রের সঙ্গে স্থানীয় যোগ না মিললেও ধীরে ধীরে একাধিক ব্যক্তির জড়িয়ে থাকার সম্ভাবনা সামনে আসছে। শিলিগুড়ির শহরের ভেতরে বিহার নিবাসী স্থানীয় ব্যক্তি বর্গের মদতেই এই চক্র চালানো হচ্ছিলো ধীরে ধীরে সে সম্ভবনাও সামনে আসছে। বিহারেরও সুপরিচিত ব্যক্তিরা এই চক্রের সঙ্গে জড়িয়ে রয়েছে বলেও জানা গিয়েছে। শিলিগুরির জ্যোতিনগরের বাড়ি থেকে মিলেছে একাধিক ভুয়ো সরকারি সিল ও নথিপত্র বলেই জানাচ্ছেন তদন্তকারী অধিকারীকেরা।
বিহারের এই চক্রের সঙ্গে আরও সুপরিচিত জড়িত ব্যক্তিদের খোঁজে বুধবার ফের বিহারের দিকে রওয়ানা দেওয়ার সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি গোয়েন্দা বিভাগের। সম্প্রতি বিহারের বাসিন্দা সমীর দুবে শিলিগুড়িতে তিন ব্যবসায়ীর কাছ থেকে ৯১লক্ষ টাকা হরফ করেন কিশানগঞ্জ আদালতের এডিসন্যাল সেশন জর্জ ও অকশন অফিসারের ভুয়ো পরিচয়ে। গাড়ি ও গম অকশনের নামে এই টাকা হরফে করে সে। অভিযোগের ভিত্তিতে সমীর দুবে ও তার সহযোগীকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা বিভাগ।

Post a Comment