মালদায় গুলিবিদ্ধ তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি - The News Lion

মালদায় গুলিবিদ্ধ তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি

 


দি নিউজ লায়ন;  মালদায় গুলিবিদ্ধ তৃণমূলের  প্রাক্তন অঞ্চল সভাপতি।   সদ্য জেল থেকে ছাড়া পেয়েছিলেন। দিনতিনেক কাটতে না কাটতেই রবিবার ভরসন্ধেয় ইংরেজবাজারের শোভানগরে গুলিবিদ্ধ হন তিনি। তাঁর নাম নেপাল চৌধুরী।  বাইকে করে এসে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ঐ তৃণমূল কর্মী। 


এরপর তাঁকে উদ্ধার করে মালদা মেডিকল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আপতত স্থিতিশীল।  তবে কী কারণে কারা তাঁর উপর গুলি চালাল, তা খতিয়ে দেখছে পুলিস। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, নেপালের বাড়ি শোভানগর এলাকায়। মিষ্টি এবং জমির ব্যবসা আছে তাঁর।  পুলিসের প্রাথমিক অনুমান, পুরনো শত্রুতার জেরেই হামলা চালানো হয়ে তাকতে পারে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.