জয়পুরে বজ্রপাতে মৃত ১৯
দি নিউজ লায়ন; জয়পুরের নিকটবর্তী আম্বর দুর্গের একটি স্তম্ভে উঠে সেলফি তোলার সময় ছয় জনসহ ১৯ জনের বজ্রপাতে মৃত্যু হয়েছে। সূত্রের খবর, বজ্রপাতে আম্বর দুর্গেই ১১ জনের মৃত্যু হয়েছে। গোটা রাজ্যে এদিন মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। অনেকে পাহাড়ি বনভূমি এলাকায় অবস্থিত আম্বর দুর্গের একটি স্তম্ভে উঠে বৃষ্টি উপভোগ করছিলেন। এমন সময় বজ্রপাত হলে বহু লোক সেখান থেকে ঝাঁপিয়ে নিচে পড়ে।
নিচে পড়ে যাওয়া ২৯ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর। উদ্ধার কাজ চলছে। সূত্রের খবর, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত নিহত প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। রোববার রাজস্থানের অনেক জায়গায় বৃষ্টি হয়। আবহাওয়ার পূর্বাভাসে আজ সোমবারও রাজস্থানসহ আশপাশের এলাকায় বৃষ্টিপাত হোয়ার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

Post a Comment