চন্দ্রকোনারোড তৃণমূল কংগ্রেসের এস টি সেলের প্রতিবাদ মিছিল - The News Lion

চন্দ্রকোনারোড তৃণমূল কংগ্রেসের এস টি সেলের প্রতিবাদ মিছিল

 


দি নিউজ লায়নঃ  পেট্রোল-ডিজেল সহ রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড এলাকায়  তৃণমূল কংগ্রেসের এস টি সেলের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।এই দিন এই প্রতিবাদ মিছিলে কয়েক হাজার তৃণমূলের এস টি সেলের কর্মী সমর্থক পা মিলিয়েছেন।যেখানে এস টি সেলের মহিলা তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।


এইদিন গোটা চন্দ্রকোনা   রোড এলাকা  মিছিল পরিক্রমা করার পর চন্দ্রকোনা রোড এর প্রাণকেন্দ্রে অর্থাৎ চৌরাস্তার মোড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করা হয়।পাশাপাশি এইদিন পথসভার আয়োজন করা হয়।এই দিন উপস্থিত ছিলেন গড়বেতা তিন নম্বর ব্লক তৃণমূলের এসটি সেলের সভাপতি  সমীর হেমব্রম,সুধীর মান্ডি সহ অন্যান্য ব্লক তৃণমূলের এসটি সেলের কর্মী-সমর্থকরা।এই দিন পথসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক তোপ দাগলেন তৃণমূলের এসটি সেলের নেতৃত্বরা। 


তৃণমূলের স্টেশনের নেতা সমীর হেমব্রম বলেন পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়লেও কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার দাম কমানোর কোনো উদ্যোগ গ্রহণ করেনি । পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে প্রতিটি জিনিসের দাম বাড়ছে। তাই চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। তাই পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে এবং দাম কমানোর দাবি জানিয়ে বৃহস্পতিবার  চন্দ্রকোনা  রোডে প্রতিবাদ মিছিল ও পথসভার আয়োজন করা হয় বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.