সবজি বিক্রেতার ছদ্মবেশে ভারতীয় সেনার গোপন তথ্য পাচার!
দি নিউজ লায়নঃ সাধারণ মানুষের ছদ্মবেশে দেশ ও সেনার গোপন তথ্য দিনের পর দিন পাকিস্তানের হাতে তুলে দিচ্ছে। এই অভিযোগে, সম্প্রতি এক পাক চরকে রাজস্থানের পোখরান থেকে গ্রেফতার করে দিল্লি পুলিসের ক্রাইম ব্রাঞ্চ।
বুধবার ধৃতকে আনা হয় রাজধানীতে। ধৃতের নাম হাবিব খান। অভিযোগ, সবজি বিক্রেতার ছদ্মবেশে জওয়ানদের সঙ্গে ভাব জমিয়ে, তাঁদের বিশ্বাস অর্জন করে, সেনার গোপন তথ্য পাক গুপ্তচর সংস্থার হাতে তুলে দিত ধৃত।
দিল্লি পুলিস সূত্রে খবর, সম্প্রতি উত্তরপ্রদেশ পুলিসের সন্ত্রাসদমন শাখা দুই আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করলে, তাদের থেকেও হাবিবের বিষয়ে জানা যায়। এরপরই ধৃতের পাক লিঙ্ক স্পষ্ট হয়। তরপরই দিল্লি পুলিসের ক্রাইম ব্রাঞ্চের একটি দল পৌঁছে যায় রাজস্থানের পোখরানে। গোপন অভিযানে পাকড়াও হয় অভিযুক্ত। সূত্রের খবর, প্রাথমিক জেরায় ধৃতের কাছ থেকে বহু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় ধৃতের কাছ থেকে।

Post a Comment