সাতসকালে বিদ্যুতের হাই টেনশন টাওয়ারে উঠে বসলো এক ব‍্যক্তি - The News Lion

সাতসকালে বিদ্যুতের হাই টেনশন টাওয়ারে উঠে বসলো এক ব‍্যক্তি

 


দি নিউজ লায়নঃ  সাতসকালে বিদ্যুতের হাই টেনশন টাওয়ারে উঠে বসলো এক ব‍্যক্তি। আর তার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গাজোল থানার পানডুয়া গ্রাম পঞ্চায়েতের ভান্ডারী এলাকায়। শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত একটানা সাত ঘন্টা ধরে ওই যুবক ১১ হাজার ভোল্টের হাইটেনশন টাওয়ারের মাথায় বসে থাকাকে ঘিরে অস্বস্তিতে পড়ে যায় পুলিশ ও প্রশাসনের কর্তারা ।


 ওই ব‍্যক্তিকে উদ্ধার করতে কালঘাম ছুটে যায় পুলিশ ও দমকল বাহিনীর। অবশেষে দীর্ঘ চেষ্টার পর বিদ্যুতের হাইটেনশন টাওয়ারের মাথা থেকে দড়ি বেঁধে ওই ব‍্যক্তিকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব‍্যক্তির নাম  প্রভু হেমরম (২৯)। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, ভিন রাজ্যের শ্রমিক হিসেবে কর্মরত ওই ব‍্যক্তি এদিন ভোরে বাড়ি ফেরার সময় বন্ধুদের সাথে খাবার নিয়ে বচসা বাধে। আর তারপরই অভিমান করে রাস্তার ধারের জমির আল পেরিয়ে ওই টাওয়ারে উঠে বসে সে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.