বনগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু
দি নিউজ লায়নঃ শনিবার সকালে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল স্থানীয় বনগাঁ হাসপাতালের এক কর্মীর। শনিবার ঘটনাটি ঘটেছে বনগাঁর বাটার মোড় সংলগ্ন যশোর রোডে। পুলিশ জানিয়েছে মৃত ব্যাক্তির নাম সুব্রত ঘোষ(৫৭)। দুরঘটনার পর স্থানীয়রাই তাকে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।বনগাঁ থানার পুলিশ জানিয়েছে ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।চালক পলাতক।তার খোজে তল্লাশি চালানো হচ্ছে।
পুলিশ এবং স্থানীয় সুত্রে জানা গেছে মৃত সুব্রত ঘোষের বাড়ি বনগাঁর সুভাষপল্লী এলাকায়। এদিন দুপুর ১ টা নাগাদ হাসপাতালের ডিউটি শেষ করে সাইকেলে করেই বাটার মোড় হয়ে বাড়ি ফিরছিলেন তিনি।তখনই পিছন দিক থেকে আসা একটি ট্রাক তার সাইকেলে ধাক্কা মারে।ছিটকে পড়েন রাস্তার উপরে।শেষে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তার।স্থানীয়রাই রক্তাক্ত সুভাষ ঘোষকে নিয়ে আসেন বনগাঁ হাসপাতালে।সেখানেই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Post a Comment