ফুলবাড়ীতে যুবক খুনের ঘটনায় গ্রেপ্তার এক - The News Lion

ফুলবাড়ীতে যুবক খুনের ঘটনায় গ্রেপ্তার এক

 


দি নিউজ লায়নঃ  শিলিগুড়ির অদূরে ফুলবাড়ীতে  যুবক খুনের ঘটনায় গ্রেপ্তার এক। জানা গিয়েছে গোয়েন্দা বিভাগ ও নিউজলপাইগুড়ি থানার পুলিশের অভিযানে ইসলামপুর থেকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম সিদ্দিক আলী। চোপড়ার বাসিন্দা। তবে ইসলামপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 


সম্প্রতি শিলিগুড়ির অদূরে ফুলবাড়ি এলাকায় এক যুবকের গলা কাঁটা অবস্থায় দেহ মেলে। ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন দেখেই নিউজলপাইগুড়ি থানার পুলিশ খুনের মামলা দায়ের করে। জানা যায় মদের আসরে একদল যুবকদের উপস্থিতিতেই খুন হয় ওই যুবক। মৃত যুবকও উত্তর দিনাজপুরের বাসিন্দা। ওই যুবকদের দল গত ৭ই জুলাই ফুলবাড়িতে আসে। ফুলবাড়ী পূর্বধলা থানা এলাকায় দু তিনজন যুবকেরা মদের আসর বসায়। 


এরপর কিছুক্ষণের মধ্যেই এলাকার বাসিন্দারা চিৎকার শুনতে পান। তারা দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে গলা ও পেট কাটা অবস্থায় যুবকের দেহ। এরপর থেকে ঘটনার সরাসরি অভিযুক্ত মৃত যুবকের সঙ্গিদের খোঁজে নামে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মদের আসরে যুবকের ওপর হামলা করে পালিয়ে যায় সঙ্গীরা। ঘটনার দিন ইসলামপুর থেকে শিলিগুড়ি এসে জনবিরল এলাকাকেই বেছে নেয় তারা। ঘটনাস্থলে মদের বোতলও নজরে আসে পুলিশের। 


সেখানে মদের আসর বসানো হয়। এই সবটাই শান্ত মাথায় পূর্ব পরিকল্পনামাফিক খুনের মাস্টার প্ল্যান কিনা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চালিয়ে সে কারন অনুসন্ধানে নেমেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য সঙ্গীদের খোঁজে পুলিশের তদন্ত চলছে। কে বা কারা এর সঙ্গে জড়িত ছিল করে দেখা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এই বিষয়ে এদিন মুখ খুলতে রাজি হননি পুলিশ অধিকারীকেরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.