গ্রেপ্তার বালুরঘাটের স্বর্ণ ব্যবসায়ি খুনের মূল অভিযুক্ত - The News Lion

গ্রেপ্তার বালুরঘাটের স্বর্ণ ব্যবসায়ি খুনের মূল অভিযুক্ত

 


দি নিউজ লায়নঃ   শিলিগুড়ি থেকে গ্রেপ্তার বালুরঘাটের স্বর্ণ ব্যবসায়ি খুনের মূল অভিযুক্ত। ধৃতের নাম শুভম কুমার। ধৃত বিহারের বৈশালীর বাসিন্দা। মঙ্গলবার বালুরঘাট থানার পুলিশ শিলিগুড়িতে এসে বাগডোগড়া থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। বালুরঘাটে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে। ইতিমধ্যেই খুনের ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে বালুরঘাট থানার পুলিশ। 


তারা বিভিন্ন জায়গায় পালিয়ে গা ঢাকা দিয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদ করে শুভমের সন্ধানে নামে বালুরঘাট থানার পুলিশ। জানা গিয়েছে ধৃত শুভম কুমারই ছিল মাস্টার মাইন্ড। তার কথামতই বালুরঘাটের হিলিতে খুন করা হয় স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ কর্মকারকে। পুলিশ টাওয়ার লোকেশন ট্র্যাক করে অভিযুক্তের সন্ধান পায়। 


শিলিগুড়ি আশপাশের অভিযুক্ত কিনা তা জানতে শিলিগুড়ি পুলিশ মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানাকে জানানো হয়। এরপরই শিলিগুড়ি বাগডোগরায় অভিযুক্ত গা ঢাকা দিয়ে রয়েছে বলে জানতে পারে পুলিশ। সেমত খবর পৌঁছায় বালুরঘাট থানার পুলিশের কাছে। মঙ্গলবার বালুরঘাট থানার পুলিশ বাগডোগরা পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে নামে। টাওয়ার লোকেশন ধরেই বাগডোগরা লাইফলাইন এলাকায় অভিযুক্তের সন্ধান পায় পুলিশ। সেখান থেকেই অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে যায় বালুরঘাট পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.