ফের এক সঙ্গে হৃতিক-সাইফ - The News Lion

ফের এক সঙ্গে হৃতিক-সাইফ

 


দি নিউজ লায়ন;  তামিল ‘বিক্রম বেদা’ সিনেমার অফিশিয়াল হিন্দি রিমেকে অভিনয় করতে যাচ্ছেন বলিউড সুপারস্টার হৃতিক রোশন ও সাইফ আলি খান। সিনেমাটির হিন্দি রিমেক পরিচালনার দায়িত্ব পেয়েছেন ‘বিক্রম বেদা’র মূল পরিচালক জুটি পুষ্কর-গায়ত্রী। মুক্তির তারিখ ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর।


 এই সিনেমার মাধ্যমে ২০ বছর পর ফের একই সিনেমায় দেখা মিলবে হৃতিক রোশন ও সাইফ আলি খানকে। সবশেষ তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল ‘না তুম জানো না হাম’ সিনেমায়, যা বক্স অফিসে সাড়া ফেলতে ব্যর্থ হয়েছিল। সূত্রের খবর, সিনেমাটি খুব দ্রুতই শুটিং ফ্লোরে গড়াবে। কিন্তু হৃতিক রোশনের ‘ফাইটার’ সিনেমার মুক্তির তারিখ আর এই সিনেমার মুক্তি তারিখ একই হওয়ায় যেকোনও একটি সিনেমার মুক্তি পেছাবে। সিনেমায় গ্যাংস্টার বেদার চরিত্রে থাকবেন হৃতিক এবং সাইফকে দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.