করোনায় নতুন করে বেসামাল বহু দেশ - The News Lion

করোনায় নতুন করে বেসামাল বহু দেশ

 


দি নিউজ লায়ন;  করোনার নতুন সংক্রমণে বেসামাল বহু দেশ। দক্ষিণ কোরিয়ার সংক্রমণ নিয়ন্ত্রণ কেন্দ্র গতকাল শনিবার টানা তিন দিন করোনার নতুন সংক্রমণের রেকর্ড সংখ্যার কথা জানায়। গত শুক্রবার ২৪ ঘণ্টায় এক হাজার ৩১৬ জনের করোনা সংক্রমণের কথা জানা যায়। এমনটাই সূত্রের খবর,   জন্স হপকিন্সের হিসাব অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ৬৬ হাজার ৭২২ জন এবং সে দেশে এই রোগে দুই হাজার ৩৪ জনের মৃত্যু হয়েছে।  দক্ষিণ কোরিয়া জানায়, আগামীকাল সোমবার থেকে তারা দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করতে চলেছে। 


তাদের নিষেধাজ্ঞায় থাকছে—জনগণকে ঘরে থাকতে হবে, বিকেল ৬টার আগপর্যন্ত সামাজিক সমাবেশ চার জনে এবং ৬টার পর দুজনে সীমাবদ্ধ রাখতে হবে। দক্ষিণ কোরিয়ায় ১১ শতাইংশ জনগণ করোনার টিকা দুটো ডোজ এবং ৩০ শতাংশ জনগণ মাত্র এক ডোজ টিকা নিয়েছেন।  এদিকে, থাইল্যান্ড সরকার করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে রাজধানী ব্যাংককসহ ছয়টি পার্শ্ববর্তী প্রদেশে সাত ঘণ্টার রাত্রিকালীন কারফিউ জারি করেছে। আগামীকাল সোমবার রাত ৯টা থেকে ভোর ২টা পর্যন্ত কারফিউ বলবৎ করা হচ্ছে। জনগণকে ঘরে থেকে কাজ করতে বলা হয়েছে। শুধু অতি প্রয়োজনীয় কাজে তারা বাইরে বের হতে পারবে। 


পাঁচ জনের বেশি লোকের সমাবেশ বন্ধ থাকবে। থাইল্যান্ড গত শুক্রবার নয় হাজার ২৭৬ জনের আক্রান্ত শনাক্ত হওয়া এবং ৭২ জনের মৃত্যুর খবর জানায়।   করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি থামাতে থাইল্যান্ড নিজের দেশে প্রস্তুত করা দুটি ভ্যাকসিনের মনুষ্য ট্রায়াল শুরু করেছে। এক বিশেষজ্ঞ জানান, এই ভ্যাকসিন দক্ষিণ আফ্রিকা ও ভারতের ভ্যারিয়্যান্ট মোকাবিলায় উদ্‌ভাবন করা হচ্ছে।  নতুন করে করোনার সংক্রমণের পরিপ্রেক্ষিতে কোভিড সংক্রমণের মোকাবিলায় এক সময়ের অত্যন্ত সফল দেশ ভিয়েতনাম গত শুক্রবার রাজধানী হো চি মিন সিটিতে দুই সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে।


 ভিয়েতনামে সংক্রমণের সংখ্যা গত শুক্রবার পর্যন্ত ছিল ২৪ হাজার ৮১০। সে দেশে মাত্র ১০৪ জনের মৃত্যু হয়েছে।  ওদিকে ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী গত শুক্রবার জানান, ভারতে প্রথম শনাক্ত হওয়া ডেলটা ভ্যারিয়্যান্ট এখন ফ্রান্সে ৫০ শতাংশ নুতন সংক্রমণের জন্য দায়ী। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.