বোলপুরে মেডিকেল কলেজের কাজ প্রায় শেষ
দি নিউজ লায়নঃ প্রত্যেকবার বীরভূম জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী বীরভূমকে দিয়ে গেছেন নতুন নতুন উপহার। করোনা মহামারীর প্রকোপের আগে শেষবার বীরভূমে প্রশাসনিক বৈঠক থেকে তিনি বলেছিলেন বীরভূমে মেডিকেল কলেজ গড়ে তোলা হবে সাধারণ মানুষকে আরো উন্নততর চিকিৎসা পরিষেবা দেবার জন্য। যেমন কথা তেমন কাজ , ইতিমধ্যে রামপুরহাটে মেডিকেল কলেজ শুরু হয়ে গেছে, বীরভূম সহ মুর্শিদাবাদ ঝাড়খণ্ডের বহু মানুষ এই মেডিকেল কলেজ থেকে চিকিৎসা পরিষেবা পাচ্ছে। দ্বিতীয় মেডিকেল কলেজ টি শুরু হয়ে গেছে বোলপুরের মুলুক অঞ্চলে , প্রায় দেড়শো কোটি টাকা ব্যায়ে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা সুযোগ-সুবিধাসহ গড়ে উঠছে মেড্যিকেল কলেজ টি।
দুশো বিঘে জমির ওপর মেডিক্যাল ছাড়া থাকছে , একটি নার্সিং কলেজ, একটি প্যারামডিক্যাল কলেজ ।এছাড়া ছাত্র-ছাত্রীদের জন্য হোস্টেল , উন্নততর ল্যাবরটরি, সহ যাবতীয় সুযোগ। বীরভূম সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক বলেছিলেন , জেলার মানুষকে চিকিৎসার জন্য যাতে কলকাতায় দৌড়াতে না হয় তার জন্য তিনি পদক্ষেপ নেবেন। জেলায় জেলায় গড়ে তোলা হবে মেডিক্যাল কলেজ। বীরভূম জেলা প্রশাসন সূত্রে খবর, দ্রুতগতিতে মেডিক্যাল কলেজের কাজ চলছে , ভবন নির্মানের কাজ শেষ।
আগামী ৩০ শে জুলাই অনুব্রত মন্ডল, বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিনহা, পদ্মশ্রী প্রাপক ডাঃ সুশোভন বন্দোপাধ্যায়, ডাঃ সুশান্ত ব্যানার্জি, প্রাক্তন ডিরেক্টর, স্বাস্থ্য-শিক্ষা, শান্তিনিকেতন মেডিকেল কলেজের অধ্যক্ষ -ডাঃ এস.বটব্যাল ও অন্যান্য বিভাগীয় প্রধানগণ, জেলার বিশিষ্ট চিকিৎসক দের নিয়ে বৈঠক হবে , কত দ্রুত সাধারণ মানুষের জন্য চিকিৎসা পরিষেবা শুরু করা যায়। স্টেট রুর্রাল ডেপল্পমেন্ট অথরিটির চেয়ারম্যান অনুব্রত মণ্ডল জানিয়েছেন , মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মুখ্যমন্ত্রী যিনি সারাদিন মানুষের জন্য ভাবেন। আমরা গর্বিত উুনি বীরভূম কে দুটো মেডিক্যাল কলেজ উপহার দিয়েছেন।

Post a Comment