২১ জুলাই সফল করতে পশ্চিম মেদিনীপুরে বুথে বুথে বসছে বড় পর্দা , এলইডি টিভি - The News Lion

২১ জুলাই সফল করতে পশ্চিম মেদিনীপুরে বুথে বুথে বসছে বড় পর্দা , এলইডি টিভি

 


দি নিউজ লায়নঃ     বুধবার ২১ জুলাই শহীদ দিবস সফল করতে পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি বুথ এলাকায় তা যথাযথ ভাবে পালন করার উদ্যোগ নিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা । পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল  কংগ্রেসের

জেলা সভাপতি অজিত মাইতি জানিয়েছেন জেলার প্রতিটি ব্লকের নেতৃত্ব কে জানিয়ে দেওয়া হয়েছে ।ওই দিন দলের কর্মীরা যেন অবশ্যই দলীয় কার্যালয়ে উপস্থিত হন। 


সবং এর বিধায়ক তথা রাজ্যের  জলসম্পদ উন্নয়ন দফতর এর মন্ত্রী ডাক্তার মানস ভূইঁয়া জানান , সবং বিধানসভা এলকায় এদিন ৩৬৭ টি বুথে বড় পর্দা লাগিয়ে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল সভা শোনানোর ব্যবস্থা করা হয়েছে।

পুরো সবং ব্লক জুড়ে ২১ জুলাইয়ের প্রস্তুতি র জন্য সাজো সাজো রব।  ২১ শে জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা ব্যস্ত রয়েছে। প্রতিটি এলাকায় দলীয় পতাকা লাগানোর কাজ চলছে জোর কদমে। 


তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি সভার মাধ্যমে বুধবার শহীদ দিবস উপলক্ষে রাখবেন। সেই বক্তব্য যাতে জেলার প্রতিটি দলীয় কর্মী শুনতে পারে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব। এবার শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ নয় সারা দেশজুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস। তাই করোণা পরিস্থিতিতে ২১ শে জুলাই শহীদ দিবস উদযাপন নিয়ে কোনো ত্রুটি রাখতে চাই না তৃণমূল কংগ্রেস বলে জানালেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সভাপতি অজিত মাইতি। তাই পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে একুশে জুলাই এর প্রস্তুতি চলছে জোর কদমে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.