কুলটিকরি বিএড কলেজের উদ্যোগে চারাগাছ বিতরণ - The News Lion

কুলটিকরি বিএড কলেজের উদ্যোগে চারাগাছ বিতরণ

 


দি নিউজ লায়নঃ    ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরী শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ বনবিভাগ এর কলাইকুন্ডা রেঞ্জ অফিসের সহযোগিতায় ১৪ই জুলাই থেকে ২০শে জুলাই পর্যন্ত চলা বনমহোৎসব কর্মসূচি ২০২১ অনুষ্ঠিত হয় । 


মঙ্গলবার এই কর্মসূচির মাধ্যমে,এই মহাবিদ্যালয় পক্ষ থেকে কুলটিকরী বাসস্ট্যান্ডে, কুলটিকরী বাজারে শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ঝাড়গ্রাম জেলার সভাপতি  সর্বেশ্বর মহাপাত্র, বনবিভাগের কলাইকুন্ডা রেঞ্জের সাঁকরাইল  বিট  অফিসের অফিসার মনোজ মজুমদার, কলেজের সহ-সম্পাদক মিঠুন বারিক, বিশিষ্ট চিকিৎসক ডাঃ অরুণ গিরি, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি এডভাইসার কৌশিক ভূঁইয়া,লেখক এবং বিশিষ্ট সমাজসেবী প্রদীপ কুমার মাইতি, শিক্ষক সন্দীপ কুমার পাহাড়ী, শিক্ষক রজত মহাপাত্র, সমাজসেবী  চিত্ত মহাপাত্র,কুলটিকরী শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের  শিক্ষক-শিক্ষিকারাসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। 


কুলটিকরী বাজারে ঘুরে ঘুরে শতাধিক চারা গাছ বিতরণ করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে।সকলেই গাছ লাগানোর উপকারিতা  বিষয়ে পথ চলতি মানুষদের সচেতন করেন এবং বনমহোৎসবের গুরুত্ব প্রত্যেকের কাছে তুলে ধরেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.