বালিতে জাতীয় ক্যারাটে খেলোয়াড়ের অস্বাভাবিক মৃত্যু - The News Lion

বালিতে জাতীয় ক্যারাটে খেলোয়াড়ের অস্বাভাবিক মৃত্যু

 


দি নিউজ লায়ন; জাতীয় ক্যারাটে খেলোয়াড় ও ইউটিউবার এক নাবালিকা স্কুল ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য হাওড়ার বালিতে। রবিবার রাতে নিজের বাড়িতেই আত্মহত্যা করে পামেলা অধিকারী (১৪) নামের বালি গার্লস হাইস্কুলের অষ্টম শ্রেণীর ওই ছাত্রী। মৃত  ছাত্রীর মায়ের অভিযোগ, তার মেয়ে আত্মহত্যা করতে পারেনা। মেয়েকে তার দুই বন্ধু ব্ল্যাকমেল করত।  তারাই তাকে হত্যা করেছে। বালি থানায় পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বালি থানার পুলিশ। পামেলার মৃত্যু ঘিরে রবিবার থেকেই উত্তেজনা ছড়ায় বালি দেশবন্ধু ক্লাব সংলগ্ন জিটি রোড এলাকায়।


  মৃতার মায়ের অভিযোগ, তার মেয়ে আত্মহত্যা করতে পারেনা। মেয়েকে তার দুই বন্ধু ব্ল্যাকমেল করত। তাদের জন্য সে আত্মহত্যা করেছে । বালি থানায় পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বালি দেশবন্ধু  ক্লাবের উল্টোদিকে ১০৯ নং জিটি রোডে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোনও এক সময় এক বন্ধুর ছবি সোস্যাল মিডিয়ায় পোস্ট করা নিয়ে বন্ধুটি পামেলাকে ভয় দেখাত, হুমকি দিত বলে অভিযোগ। রবিবার তার ঘর থেকে পামেলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অনুমান সেই হুমকি, ভয় দেখানোর জন্যই সে আত্মহত্যা করেছে সে। মৃতার বাবা মলয় অধিকারী জানিয়েছেন, মেয়ে খেলাধুলা, পড়াশোনা, শরীরচর্চা নিয়ে  থাকে। ও খেলাধুলার জগতের মেয়ে। জব্বলপুরে  ক্যারাটেতে ন্যাশনাল খেলে এসেছে। সেই মেয়ে এমন কাজ করতে পারে বলে তিনি ভাবতেও পারছেন না। তাঁর অনুমান এটা কেউ ব্ল্যাকমেইল করেছে।


 সে এই ধরনের কাজ করতে কখনোই পারেনা। তিনি আরও জানান, কেন এমন কাজ করলো তা এখনো জানতে পারা যায়নি। তবে মোবাইল ঘেঁটে ফোনে কোনও এক বন্ধুর নম্বর পাওয়া গেছে। সেই বন্ধুটিই নাকি ব্ল্যাকমেইল করত বলে খবর পেয়েছেন তিনি। কিন্তু কিভাবে করতো কেন করতো কি কারণে ব্ল্যাকমেইল করতো তা জানা যায়নি। তাঁর দাবি পামেলা আত্মহত্যা করার মতো মেয়ে নয়। মৃত ছাত্রীর মা জানিয়েছেন, তার ১৪ বছরের মেয়েকে খুন করা হয়েছে। তাঁর সন্দেহ তিনজনের বিরুদ্ধে। তার মধ্যে একজন তাঁর মেয়েকে ব্ল্যাকমেইল করত। তিনি জানিয়েছেন, তার মেয়ে ক্যারাটে করত এর পাশাপাশি ইউটিউবের কাজও করতো। যখন সে আত্মহত্যা করে তখন তিনি ঘর থেকে বাইরে গিয়েছিলেন। যখন ঘরে আসেন তখন তার মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এক পুরুষ বন্ধুর নামে অভিযোগ উঠেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। কেউ ব্ল্যাকমেইল করত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.