তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর কে কটুক্তি ও হেনস্তার অভিযোগ - The News Lion

তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর কে কটুক্তি ও হেনস্তার অভিযোগ

 


দি নিউজ লায়নঃ নবদ্বীপ পোড়াঘাট এলাকায় তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর কে কটুক্তি ও হেনস্তা করে এক মহিলা। এরই প্রতিবাদে নবদ্বীপ থানায় পিটিশন দাখিল করল প্রাক্তন কাউন্সিলরসহ এলাকাবাসী। শনিবার দুপুরে নবদ্বীপ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের পোড়াঘাট এলাকায় প্রাক্তন তৃণমূল মহিলা কাউন্সিলর মনিকা চক্রবর্তী ব্যানার্জিকে ওই এলাকারই এক বাসিন্দা বিউটি ভট্টাচার্য্য কটূক্তির পাশাপাশি হেনস্তা করে। তারই প্রতিবাদ জানাতে নবদ্বীপ থানায় এলাকাবাসীর পক্ষ থেকে নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে তুলে দেওয়া হয় একটি মার্চ পিটিশন।


 স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিগত কয়েক বছর ধরে বিউটি ভট্টাচার্য নামক এক মহিলা ১০ নম্বর ওয়ার্ডের পোড়াঘাট এলাকার বাসিন্দা এলাকারই বাসিন্দাদের বিভিন্নভাবে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। তাঁদের আরও অভিযোগ, বিনা কারণে ওই মহিলা এলাকায় পরিবেশ এবং শান্তি বিঘ্নিত ঘটাচ্ছে। তারই প্রতিবাদ জানাতে গিয়েছিলেন ওই ওয়ার্ডের প্রাক্তন মহিলা তৃণমূল কাউন্সিলর মনিকা চক্রবর্তী ব্যানার্জি। 


অভিযোগ, ওই প্রাক্তন তৃণমূল  কাউন্সিলর মনিকা চক্রবর্তী ব্যানার্জিকে কটূক্তির পাশাপাশি তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। তারই প্রতিবাদ জানাতে নবদ্বীপ থানায় এদিন দুপুরে ছুটে এলেন এলাকার শতাধিক মহিলা ও পুরুষ বাসিন্দারা। এ বিষয়ে এলাকার বাসিন্দারা বলেন, আমাদের নবদ্বীপ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের পাড়ার বাসিন্দা বিউটি ভট্টাচার্য নামক এক মহিলার জন্য রাস্তা দিয়ে কোন ছেলে মেয়েরা যেতে পারছে না। রাস্তা দিয়ে গেলেই কটূক্তি করা হচ্ছে। আমরা চাই ওই মহিলা যেন পাড়ায় না থাকুক। তাই আজ আমরা ওই মহিলার অত্যাচারের বিরুদ্ধে নবদ্বীপ থানার দ্বারস্থ হয়েছে বলে জানালেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.