পেট্রোপন্যের মূল্যবৃদ্ধিতে দেবগ্রামে গরুর গাড়িতে চড়ে প্রতিবাদ মিছিল শ্রীকান্ত মাহাতো্র - The News Lion

পেট্রোপন্যের মূল্যবৃদ্ধিতে দেবগ্রামে গরুর গাড়িতে চড়ে প্রতিবাদ মিছিল শ্রীকান্ত মাহাতো্র

 


দি নিউজ লায়নঃ      রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের এক নম্বর দেবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে  সিজুয়া থেকে দেবগ্রাম পর্যন্ত প্রতিবাদ মিছিল ও পদযাত্রার আয়োজন করা হয় ।গরুর গাড়িতে চড়ে ওই প্রতিবাদ মিছিলে শামিল হয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র , মাঝারি ও বস্ত্র দফতরের প্রতি মন্ত্রী শ্রীকান্ত মাহাতো।এছাড়াও ওই কর্ম সূচিতে উপস্থিত ছিলেন  শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কুয়ারী ও বনভূমি দপ্তরের  কর্মাধ্যক্ষ কাশেম খান জেলা পরিষদের সদস্য অঞ্জনা মাহাতো শহর তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব গন। ওই প্রতিবাদ মিছিলে প্রায় ১৫  টির বেশি গরুর গাড়ি নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সামিল হয়েছিলেন ।


তার মধ্যে একটি গরুর গাড়িতে ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো ।প্রতিবাদ মিছিল ও পদযাত্রার শেষে রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো তার ভাষণে বলেন করোনা পরিস্থিতির জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে দলের কর্মী ও সমর্থকরা পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানাতে প্রতিবাদ মিছিল ও পদযাত্রা আয়োজন করেছে । তিনি বলেন কেন্দ্র সরকার কৃষক বিরোধী সরকার । কেন্দ্র সরকারের জনস্বার্থবিরোধী নীতির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের এই প্রতিবাদ মিছিল। তিনি তার ভাষণে বলেন যেভাবে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ছে তাতে সাধারণ মানুষের অবস্থা একেবারে কাহিল হয়ে পড়েছে। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির ফলে প্রতিটি জিনিসের দাম বাড়ছে। 


যার ফলে সাধারণ মানুষ চরম বিপদের মধ্যে পড়েছে। তা সত্ত্বেও কেন্দ্রের বিজেপি সরকার পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য  কমানোর কোন উদ্যোগ গ্রহণ করেন নি। কেন্দ্রের বিজেপি সরকার হল বেচারাম এর সরকার। এরা গোটা দেশটাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত শুরু করেছে ।গরিব মানুষের পেটে লাথি মেরে গুটিকয়েক শিল্পপতিকে এরা আরো কোটিপতি করে তোলার উদ্যোগ নিয়েছে। তাই খেটে খাওয়া গরিব মানুষের কথা কেন্দ্র সরকার চিন্তা করেনি ।তাই কেন্দ্রেরএই সরকারের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে রাস্তায় নেমে আন্দোলন শুরু করতে হবে। 


বিজেপিকে ভারত  ছাড়া না করলে ভারতের কোন উন্নয়ন হবে নি। তাই ভারতবর্ষের মানুষ বিজেপির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন ।তিনি বলেন যেভাবে কৃষকরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করছে দিল্লিতে তাদের সামান্য সহানুভূতি দেখায় নি কেন্দ্রের বিজেপি সরকার ।বরং কৃষকদের ওপর দমনপীড়ন নীতি চালু করেছেন ।তাই  কালা কৃষি আইন বাতিলের দাবিতে তৃণমূল কংগ্রেস রাজপথে বলে তিনি জানান। সেই সঙ্গে তিনি বলেন কেন্দ্র সরকার  কৃষকদের বঞ্চনা করে চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের উন্নয়নের অনেক কাজ করেছেন। কৃষকদের পাশে রয়েছেন। আগামী দিনেও থাকবে ।তাই তিনি সর্বস্তরের মানুষকে বিজেপিকে ভারত ছাড়া করার জন্য রাস্তায় নেমে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.