গোপীবল্লভপুর ও বেলিয়াবেড়াতে উৎসবের মেজাজে অনুষ্ঠিত হলো রথযাত্রা উৎসব
দি নিউজ লায়নঃ করোনা পরিস্থিতির জন্য ঝাড়্গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলা জুড়ে রথযাত্রা উৎসব এ বছর বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। তবে নিয়ম মেনে পূজা অর্চনা করতে কোনো বাধা ছিল না। তা সত্ত্বেও প্রশাসনের নির্দেশ অমান্য করে ঝাড়্গ্রাম জেলার গোপীবল্লভপুর এর প্রাচীন সাড়ে ৪৫০ বছরের রথযাত্রা ও বেলিয়াবেড়া থানার বেলিয়াবেড়া রাজবাড়ীর প্রাচীন রথযাত্রা উৎসব সোমবার অনুষ্ঠিত হয়।
ওই দুটি রথযাত্রায় প্রচুর মানুষের সমাগম হয়। যা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। যেখানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রাজ্য সরকার একাধিক বিধিনিষেধ জারি করেছে যা আগামী ১৫ই জুলাই পর্যন্ত গোটা রাজ্য জুড়ে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। তা সত্ত্বেও কি কারনে গোপীবল্লভপুর ও বেলিয়াবেড়াতে উৎসবের মেজাজে রথ যাত্রার আয়োজন করা হলো তা এখনো জানা যায়নি।
তবে যেভাবে ওই রথযাত্রায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ওই দুটি জায়গায় রথযাত্রা উৎসব উদযাপন অনুষ্ঠানে সামাজিক দূরত্ব মেনে চলা হয়নি বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন। সেই সঙ্গে বহু মানুষের মুখে মাস্ক ছিল না বলেও তারা জানান। যার ফলে করোণা সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন এলাকার বেশ কিছু মানুষজন। তবে রথ যাত্রার আয়োজক কমিটির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Post a Comment