ম্যাটাডোর মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত মোটরসাইকেল চালক - The News Lion

ম্যাটাডোর মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত মোটরসাইকেল চালক

 


দি নিউজ লায়নঃ -407 এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলেই মৃত্যু এক যুবকের। মর্মান্তিক পথো দুর্ঘটনা নদীয়ার শান্তিপুর 34 নম্বর জাতীয় সড়কের। জানা যায় সোমবার রাতে শান্তিপুর থানার 34 নম্বর জাতীয় সড়কের একটি পেট্রোল পাম্পের কাছে বাইক এবং 407 গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ওই বাইক আরোহী গতি বেশি থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে 407 গাড়ি টিকে। 


রাস্তা থেকে ছিটকে পাশের নয়ানজুলিতে পড়ে যায় ওই যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে ওই যুবকের এখনো কোনো পরিচয় জানা যায়নি। যুবকের পরিচয় পেতে তদন্ত শুরু করেছে পুলিশ। এর পাশাপাশি কি কারনে এমন দুর্ঘটনা তাও তদন্ত শুরু করেছে পুলিশ। ঘাতক গাড়ির চালক পালিয়ে গেলেও গাড়িটিকে আটক করে পুলিশ। অন্যদিকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.