আরও একটি অক্সিজেন প্ল্যান্ট বসছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে - The News Lion

আরও একটি অক্সিজেন প্ল্যান্ট বসছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে

 


দি নিউজ লায়নঃ   কোভিডের  তৃতীয় ঢেউয়ের শঙ্কা। তাই তৃতীয় ঢেউ আসার আগেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আরও একটি অক্সিজেন প্ল্যান্ট বসছে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের পার্কিং জোনের জায়গাটিকে প্ল্যান্ট তৈরির জন্য ইতিমধ্যেই চিহ্নিত করা নেওয়া হয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের সহযোগিতায় অক্সিজেন প্ল্যান্টটি তৈরি হচ্ছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ অক্সিজেন প্ল্যান্ট বসানোয় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। প্ল্যান্ট তৈরি হলে হাসপাতালের অক্সিজেন সরবরাহ ব্যবস্থা আরও ভালো হবে বলে কর্তৃপক্ষের আশা।


 হাসপাতালের সুপার ডাঃ প্রবীর সেনগুপ্ত সাংবাদিকদের  বলেন, হাসপাতালে এখন দু’টি প্ল্যান্ট রয়েছে। আরও একটি তৈরি হলে পরিষেবা আরও উন্নত হবে। অক্সিজেনের সমস্যা অনেকটাই দূর হবে। নতুন প্ল্যান্ট থেকে রাধারাণি, গাইনি, শিশু ওয়ার্ড সহ আরও কয়েকটি ওয়ার্ডে অক্সিজেন সরবরাহ করা হবে। হাসপাতালের দামোদর ক্যান্টিনের পাশে পার্কিংয়ের জায়গায় ২০০০ এলএমপি ক্যাপাসিটির অক্সিজেন প্ল্যান্ট তৈরির জন্য বেছে নেওয়া হয়। এছাড়াও অক্সিজেন প্ল্যান্টের জন্য ইলেকট্রিক্যাল সাবস্টেশন তৈরির জায়গাও বাছা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.