আগামিকাল থেকে সংসদে শুরু হতে চলেছে বাদল অধিবেশন - The News Lion

আগামিকাল থেকে সংসদে শুরু হতে চলেছে বাদল অধিবেশন

 


দি নিউজ লায়নঃ   সংসদে বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামিকাল। চলবে ১১ আগস্ট পর্যন্ত। সর্বদলীয় বৈঠকের আগে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন। মোদী সরকারকে কোণঠাসা করতে কোমর বেঁধে নামছেন তাঁরা।  অধিবেশনে যাতে প্রতিটি বিল খতিয়ে দেখা হয় তার দাবি জানালেন ডেরেক ও'ব্রায়েন। 


সেই সঙ্গে জোর করে চাপিয়ে দেওয়া না হয় তা নিয়ে সুর চড়ালেন ডেরেক।   সূত্রের খবর, লোকসভা এবং রাজ্যসভার উভয়কক্ষে পেট্রলের মূল্যবৃদ্ধি এবং কোভিড পরিস্থিতি নিয়ে সরব হবে তৃণমূল। এছাড়াও বিভিন্ন রাস্ট্রায়ত্ত্ব সংস্থার বেসরকারিকরণ এবং রাজ্যের বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপের বিষয়ের আপত্তি জানিয়ে আলোচনার দাবি তুলবেন তৃণমূল সাংসদরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.