বিনয় তামাংয়ের নতুন রাজনৈতিক পথ কী বিজেপি ? - The News Lion

বিনয় তামাংয়ের নতুন রাজনৈতিক পথ কী বিজেপি ?

 


দি নিউজ লায়নঃ   পাহাড়ে এখন নতুন সমীকরণ, অনীত থাপা গোষ্ঠী বনাম বিমল গুরুং গোষ্ঠী। তবে  প্রশ্ন উঠেছে, কী করতে চলেছেন বিনয় তামাং? নিজের বাড়ির ছাদে লাগানো গোর্খা জনমুক্তি মোর্চার পতাকাও বিনয় তুলে দেন বিমল গুরুংয়ের হাতে। তখন থেকেই রাজনৈতিক মহলে জল্পনা, বিনয় তামাংয়ের নতুন রাজনৈতিক পথ কী হচ্ছে ? পাহাড়ে আবার নতুন কোনও দল নাকি জার্সি পাল্টাচ্ছেন বিনয়? দিন কয়েক আগে হঠাৎই কলকাতায় এসে বিমল গুরুংয়ের ঘনিষ্ঠ সহযোগী রোশন গিরি বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আর তারপরেই দল ও জিটিএ থেকে বিনয়ের পদত্যাগ। 


দার্জিলিংয়ের একাধিক তৃণমূল নেতার অভিযোগ, ভোটের আগে থেকেই নিয়মিত বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিলেন বিনয়। সূত্রের খবর, ভোট পরবর্তী পর্বে দু’‌বার তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে  ব্যক্তিগত বার্তা পাঠিয়ে তৃণমূল কংগ্রেসের যোগ দিতে চেয়ে ছিলেন বিনয় তামাং। কিন্তু সবুজসংকেত মেলেনি মমতার থেকে। দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা বলছেন, "বিনয় বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন"। 


আবার শিলিগুড়ির বিজেপি বিধায়ক ড.‌ শংকর ঘোষ এই ইস্যুতে বললেন, "পাহাড়ের আকাশের মতোই পাহাড় রাজনীতি ও নিয়মিত বদলায়। তবে জিটিএ তৈরি হওয়ার পর থেকে কোনও অডিট হয়নি। প্রায় ৪,৭০০ কোটি টাকার হিসেব নেই। এই অবস্থায় বিনয় তামাং এর পদত্যাগ নিয়ে প্রশ্ন উঠতেই পারে। উনি কি স্বেচ্ছায় পদত্যাগ করলেন নাকি দুর্নীতি থেকে চোখ ঘোরাতেই তৃণমূলের এই পরিকল্পনা"? সদ্য হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনের ব্যর্থতার দায়ভার নিজের কাঁধে তুলে পদত্যাগ করেছেন বিনয়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.