মিটার বক্সে শর্ট সার্কিট থেকে আগুন - The News Lion

মিটার বক্সে শর্ট সার্কিট থেকে আগুন

 


দি নিউজ লায়নঃ  শনিবার সকালে হাওড়ায় লিলুয়া বড় গেটের সামনে জি টি রোডের উপরে একটি বহুতল বিল্ডিংয়ের মিটার বক্সে আগুন লেগে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়া বেরোচ্ছে দেখে বিল্ডিংয়ের বাসিন্দারা বিল্ডিং থেকে নিচে নেমে পড়েন। খবর পেয়ে দমকলের ২টি ইঞ্জিন সময়মতো এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মাত্র আধ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। মিটার বক্সে শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে অনুমান করা হচ্ছে। হতাহতের খবর নেই। দমকল সময়মতো এসে না পৌঁছালে বড়ো দুর্ঘটনার আশঙ্কা ছিল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.