আজ আমরা জানাব, ড্রাগন চিকেন রান্নার পদ্ধতি
দি নিউজ লায়ন;
উপকরণ
৫০০ গ্রাম চিকেন
এক চা চামচ লঙ্কার গুঁড়ো
দুই চা চামচ গোলমরিচের গুঁড়ো
স্বাদমতো নুন
এক টেবিল চামচ সয়া সস
দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার
একটি ডিম
পরিমাণমতো তেল
দুই চা চামচ রসুনকুচি
এক টেবিল চামচ কাজুবাদামকুচি
৮-১০টি শুকনো লঙ্কন
প্রণালি
প্রথমে চপিং বোর্ডে চিকেন কেটে নিন। বাটিতে চিকেন, নিয়ে তাতে একে একে লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নুন, সয়া সস, কর্নফ্লাওয়ার ও ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে মেরিনেট করুন। ফ্রাইপ্যানে তেল দিন। এবার মেরিনেট করা চিকেন গরম তেলে ছেড়ে ভেজে নামিয়ে নিন।
আরেকটি ফ্রাইপ্যানে তেল দিন। এতে রসুনকুচি, কাজুবাদামকুচি, শুকনো লঙ্কা, ভাজা চিকেন, সয়া সস, লঙ্কার গুঁড়ো, টমেটো সস ও জল দিয়ে রান্না করে নামিয়ে পরিবেশন করুন মজাদার ড্রাগন চিকেন।

Post a Comment