ব্রাত্যর সঙ্গে সাক্ষাতের পর রাজ্যপাল টুইট করে কি বললেন - The News Lion

ব্রাত্যর সঙ্গে সাক্ষাতের পর রাজ্যপাল টুইট করে কি বললেন

 


দি নিউজ লায়ন;  শুক্রবার শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন। তার আগে অর্থাৎ বৃহস্পতিবার রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাৎপর্যপূর্ণভাবে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। 


শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর রাজ্যপাল টুইট করেন,'শিক্ষামন্ত্রী ব্রাত্যব্রত বসু রায়চৌধুরীর সঙ্গে এক ঘণ্টা বৈঠক হল। রাজ্যের বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।'এছাড়া  'মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে রাজ্যসভার সাংসদ ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে।   দুপুর ২টোয় রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.