কলম্বিয়ার প্রেসিডেন্টের হেলিকপ্টার হামলায় অভিযুক্ত মার্ক জুকারবার্গ-এর ছবি ঘিরে বিতর্ক - The News Lion

কলম্বিয়ার প্রেসিডেন্টের হেলিকপ্টার হামলায় অভিযুক্ত মার্ক জুকারবার্গ-এর ছবি ঘিরে বিতর্ক

 


দি নিউজ লায়ন;  কলম্বিয়ার প্রেসিডেন্টের হেলিকপ্টার হামলায় অভিযুক্ত ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গ-এর ছবি ঘিরে বিতর্ক। ঘোষিত হয়েছে তাঁর মাথার দামও!  এক্ষেত্রে বিভ্রান্তির শিকার ফেসবুক সিইও মার্ক জুকারবার্গ। কলম্বিয়ান ন্যাশনাল পুলিসের করা ফেসবুক পোস্টের একটি ছবিকে ঘিরে বিভ্রান্তির সূত্রপাত।  যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিষয়টা তাহলে এবার খোলসা করে বলা যা্ক।


 আসলে, কয়েকদিন আগে কলম্বিয়ার প্রেসিডেন্ট Iván Duque-র হেলিকপ্টারে হামলা চালায় কয়েকজন আততায়ী। প্রেসিডেন্টের হেলিকপ্টার লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। ওই কপ্টারে প্রেসিডেন্ট ছাড়াও বেশ কয়েকজন শীর্ষ আধিকারিকও ছিলেন। এরপরই হামলায় অভিযুক্ত কয়েকজনের স্কেচ প্রকাশ করে কলম্বিয়ান ন্যাশনাল পুলিশ।


 তাঁদের ফেসবুক পেজে অভিযুক্তদের স্কেচ প্রকাশ করা হয়। সন্ধান দিতে পারলে পুরস্কার মূল্য ঘোষণা করা হয় 3 million মার্কিন ডলার। তবে প্রকাশিত অভিযুক্তদের স্কেচ অনুযায়ী একজনকে অনেকটাই ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গ -এর মতো দেখতে বলে মনে করেন নেটিজেনরা। এরপর থেকেই শুরু হয় বিতর্ক। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.