প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল বেশ কয়েকটি মাটির বাড়ি
দি নিউজ লায়ন; প্রবল বৃষ্টিতে বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি বিনপুর দুই ব্লকের অন্তর্গত বেলপাহাড়ি থানার ভেলাইডিহা অঞ্চলের জামবনি গ্রামে কয়েকটি মাটির বাড়ি ভেঙে পড়ে ।ওই গ্রামের পাশাপাশি বেলপাহাড়ি থানার বিভিন্ন গ্রামে আরো বেশ কয়েকটি মাটির বাড়ি ভেঙে পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায় ।ভেলাইডিহা অঞ্চলের জানবনি গ্রামের গুরাই সরদার ও উর্মিলা সরদার অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন। তবে তাদের মাটির বাড়িটি সম্পূর্ণ ভেঙে গিয়েছে। তাই প্রতিবেশী এক আত্মীয়ের বাড়িতে গিয়ে তাদের থাকতে হয়েছে।
বিষয়টি লিখিতভাবে স্থানীয় পঞ্চায়েত প্রধানকে ও বিনপুর দুই ব্লকের বিডিও কে জানিয়েছেন বলে তিনি জানান। স্থানীয় পঞ্চায়েত এর পক্ষ থেকে তার পরিবারকে সাহায্য করার আশ্বাস দেওয়া হয়েছে বলে গুরাই সরদার জানান। তিনি ব্লক প্রশাসনকে লিখিতভাবে তাকে একটি পাকা বাড়ি তৈরি করে দেওয়ার আবেদন জানিয়েছেন। তিনি বলেন অভাবের সংসারে দিন মজুর খেটে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তাই পাকার বাড়ি করতে পারি নি। আমার জমি জায়গা নেই। তাই যেই টুকু মাটির বাড়ি ছিল সেটাও প্রবল বৃষ্টিতে ভেঙ্গে নষ্ট হয়ে গেল ।এখন মাথা গোঁজার ঠাঁই নেই। অপরের বাড়িতে থাকতে হয়েছে ।তবে বিনপুর দুই ব্লক প্রশাসনের পক্ষ থেকে তার বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেওয়া হয়েছে।

Post a Comment