১০০ লেখা কেক কেটে অভিনব প্রতিবাদ রানাঘাটে
দি নিউজ লায়ণ; পেট্রোলের দাম রানাঘাটে ১০০ টাকা পেরিয়েছে গতকাল থেকেই। আজ রানাঘাটে পেট্রোলের দাম ১০০ টাকা ৪৭ পয়সা, ডিজেলের দাম ৯২ টাকা ৮৬ পয়সা। ১০০ টাকা পেট্রোলের দাম বৃদ্ধি পাওয়ায়, ১০০ লেখা কেক কেটে অভিনব প্রতিবাদ জানালেন রানাঘাটের ট্রাক ও লাক্সারি ট্যাক্সি মালিকরা।
রানাঘাট কোর্টমোড় সংলগ্ন পেট্রলপাম্পে জয়েন্ট কাউন্সিল অফ লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আজ সকালে ১০০ লেখা কেক কেটে অভিনব প্রতিবাদ জানানো হয়। পেট্রল পাম্পে তেল নিতে আসা গ্রাহকদের, লরি চালক সহ পাম্পের কর্মীদের পরে কেক খাওয়ানো হয়।

Post a Comment