সোশ্যাল মিডিয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে কুরুচিপূর্ণ মন্তব্য, গ্রেফতার যুবক
দি নিউজ লায়নঃ রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ মন্তব্য পোস্ট করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে অশোকনগর থানার পুলিশ। তৃণমূলের যুব কর্মীদের লিখিত অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ঐ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম সুভাষ মন্ডল। স্থানীয় তৃণমূল যুব কর্মীদের অভিযোগ অভিযুক্ত সুভাষ মন্ডল বিজেপির কর্মী। স্বাভাবিক ভাবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়াশ অশোকনগরের তৃণমূলের কর্মীদের মধ্যে।
অভিযুক্তের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় যুব তৃণমূলের নেতৃত্ব। পুলিশ এবং তৃণমূল সুত্রে জানা গেছে অশোকনগর ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অভিযুক্ত যুবক সুভাষ মন্ডল(৩৫) সোশ্যাল মিডিয়ায় এরাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য পোস্ট করেন।
বিষয়টি নজরে আসতেই অশোকনগরের যুব তৃণমূলের সভাপতি প্রদিপ সিং বৃহস্পতিবাত রাতেই পুলিশের কাছে সুভাষ মন্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।এরপর থানার সামনেই অভিযুক্তের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান।অশোকনগর থানার পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে সুভাষ মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে।তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা রুজু করা হয়েছে।এই বিষয়ে অশোকনগর শহর তৃণমূল যুবর সভাপতি প্রদিপ সিং বলেন ধৃত ওই যুবক বিজেপি একজন সক্রিয় কর্মী।
রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যে ভাষায় ওই বিজেপি কর্মী সোস্যাল মিডিয়ায় মন্তব্য পোষ্ট করেছেন, তা খুবই কুরুচিকর। বিজেপি ভোটে হেরে যাওয়ার পর বিভিন্ন অজুহাতে অশোকনগরকে অশান্ত করার চেষ্টা করছে।জেলা বিজেপির সহ সভাপতি বিপ্লব হালদার বলেন সুভাষ মন্ডল বিজেপির কোন পরিচিত মুখ নন।আমি তাকে চিনিও না।কি কারনে উনি করেছেন,সেটা উনিই বলতে পারবেন।তৃণমূলের সাথে মত পার্থক্য থাকতে পারে।কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর মতো বিশেষ ব্যাক্তির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ মন্তব্য করা একেবারেই শোভনীয় নয়। বিজেপি এই ধরনে কাজকে প্রশ্রয়ও দেয় না।

Post a Comment