তৃণমূলের উদ্যোগে শালবনিতে বৃক্ষরোপণ ও ফুটবল বিতরণ - The News Lion

তৃণমূলের উদ্যোগে শালবনিতে বৃক্ষরোপণ ও ফুটবল বিতরণ

 


দি নিউজ লায়নঃ     তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভার অন্তর্গত শালবনি ব্লকের কর্ণগড় গ্রাম পঞ্চায়েতের কর্ণগড় এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি ও ফুটবল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জুন মালিয়া, শালবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নেপাল সিংহ, শালবনি পঞ্চায়েত সমিতির পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ, তৃণমূল কংগ্রেসের কর্ণগড় অঞ্চলের সভাপতি কাঞ্চন চক্রবর্তী সহ আরো অনেকে।


 শনিবার কর্ণগড় গ্রাম পঞ্চায়েতের চল্লিশটি ক্লাবের হাতে ফুটবল তুলে দেওয়া হয় ।সেই সঙ্গে ওই এলাকায় বিভিন্ন ধরনের চারা গাছ লাগানো হয় ।বিভিন্ন ক্লাবের সংগঠকদের হাতে ফুটবল তুলে দেওয়ার পর বিধায়ক জুন মালিয়া বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী১৬ আগস্ট দিনটিকে খেলা দিবস  হিসাবে ঘোষণা করেছে। তাই খেলা দিবসের প্রাক্কালে বিভিন্ন ক্লাবগুলির হাতে শনিবার ফুটবল তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। 


তিনি প্রত্যেকটি ক্লাবের খেলোয়াড়দের ভালোভাবে ফুটবল খেলাধুলা করার আহ্বান জানান ।সেই সঙ্গে তিনি কর্ণগড় এলাকার বাসিন্দাদের তিনি বলেন লাগানো চারাগাছ গুলিকে আপনারা যত্ন করে বড় করে তুলবেন। নিয়মিত এই চারাগাছ গুলিতে জল দিবেন ।যাতে চারা গাছ গুলি যাতে কেউ নষ্ট করে না দেয় সেদিকে লক্ষ্য রাখবেন। সবুজায়নের লক্ষ্যে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণ করা জরুরি বলে তিনি জানান ।তাই দলের পক্ষ থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল বলে ও তিনি জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.