জামাইকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ শশুর-শ্যালকের বিরুদ্ধে - The News Lion

জামাইকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ শশুর-শ্যালকের বিরুদ্ধে

 


দি নিউজ লায়নঃ     স্ত্রীর সঙ্গে গোলমাল স্বামীর।  আর সেই ঘটনাকে কেন্দ্র করে জামাইকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো শশুর এবং শ্যালকের বিরুদ্ধে। গুরুতর জখম জামাই চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের শনিবার সকালে ঘটনাটি ঘটেছে চাচল থানার গৌড়হন্ড গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর এলাকায়।


 আহতর অভিযোগের ভিত্তিথে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে , চাঁদপুরের বাসিন্দা সেরাজুল আলির সঙ্গে প্রায় তিন বছর ধরে বিবাদ চলছিল তার স্ত্রী সুলেখা খাতুনের। এমনকি পারিবারিক অশান্তির জেরে প্রায় দু'বছর আগে সুলেখা বাপের বাড়ি  চলে যায় বলে অভিযোগ। যদিও স্বামী স্ত্রীর বিবাদ চলছিলই।


 অভিযোগ, শুক্রবার রাতে বাড়ি ফেরার সময় স্থানীয় চাঁচল থানার মাড়োয়ারি পাড়ার কাছে সেরাজুলের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় তার শ্বশুর সেরাজুল হক ও শ্যালক রোসন শেখ। ঘটনায় গুরুতর জখম হন সেরাজুল।স্থানীয়রা তার চিৎকারে ছুটে আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়। গুরুত্বর আহত সেরাজুলকে প্রথমে স্থনীয় হাসপাতালে পরে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঁচোল থানায় অভিযোগ জানানো হয়েছে শ্বশুর ও শ্যালকের বিরুদ্ধে। 


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.