আজ ১২তম সামরিক বৈঠকে বসতে চলেছে ভারত-চিন - The News Lion

আজ ১২তম সামরিক বৈঠকে বসতে চলেছে ভারত-চিন

 


দি নিউজ লায়নঃ   লাদাখ সীমান্তে সেনা সরানো নিয়ে আজ বৈঠকে বসতে চলেছে ভারত-চিন। যদিও এর আগে সীমান্তে বিবাদ নিয়ে ১১ বার বৈঠকের পরেও উত্তেজনা কমেনি। সূত্রের খবর, আজ সকাল সাড়ে ১০টায় লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার (LAC) পাশেই মলডো অঞ্চলে ১২তম সামরিক বৈঠকে বসবে দুই দেশ। 


ভারতীয় সেনা সূত্রে খবর, পূর্ব লাদাখের হট স্প্রিং ও গোগরা এলাকা থেকে সেনা সরানোর বিষয়টি নিয়েই আলোচনা করা হবে বৈঠকে।   বৈঠকে চিনের তরফে সদুত্তর পেলে তবেই সেনা নামানো নিয়ে সিদ্ধান্ত নেবে ভারত। যৌথভাবে নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করার কথা বলা হয়েছে।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.