করোনায় ত্রাহি ত্রাহি অবস্থা কেরলে
দি নিউজ লায়নঃ করোনায় ত্রাহি ত্রাহি অবস্থা কেরলে। তাই করোনা সংক্রমণে রাশ টানতে ২ দিনের লকডাউন ঘোষণা করেছে কেরল সরকার। গত কয়েকদিন ধরেই কেরলে ফের বাড়তে শুরু করেছিল করোনা সংক্রমণ। সেটা নাগালের বাইরে চলে গিয়েছিল। পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই কেরলে পৌঁছেছে কেন্দ্রের বিশেষ দল। ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের ৬ সদস্যের প্রতিনিধি দল সেখানে পৌঁছে গিয়েছে।
গতকাল থেকেই কর্নাটকেও করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। কেরল সংলগ্ন তিন জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে কর্নাটকে। এই নিয়ে আধিকারিকদের কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই নিয়ে বৈঠকও করেেছন তিনি। কেরল কর্নাটকের পাশাপাশি তামিলনাড়ুতেও সংক্রমণ বাড়তে শুরু করেছিল। তবে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ সামান্যই বেড়েছে তামিলনাড়ুতে।
কেরলের (Kerala) মালাপ্পুরামে সবচেয়ে বেশি সংক্রমণ। ওই জেলায় আক্রান্তের সংখ্যা ৩,৬৭০। তার পর ক্রমপর্যায়ে কোঝিকোড় (২৪৭০), এরনাকুলাম (২৩০৬), ত্রিশূর (২২৮৭), পালাক্কাড় (২০৭০), কোল্লাম (১৪১৫), আলাপ্পুজা (১২১৪), কান্নুর (১১২৩) এবং তিরুঅনন্তপুরম (১০৮২)। ৮১ জন স্বাস্থ্য কর্মী আক্রান্ত হয়েছেন। এর পাশাপাশি সংক্রামিতদের মধ্যে ১৩৭ জন ভিন রাজ্যের।

Post a Comment