আলাপন বন্দোপধ্যায় কি নিজের জন্মভুমি সম্পর্কিত বই লিখছেন?
দি নিউজ লায়নঃ রাজ্যের প্রাক্তন আমলা বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায়ের উপদেষ্টা আলাপন বন্দোপধ্যায় কি নিজের জন্মভুমি সম্পর্কিত বই লিখছেন?আর তার জন্যই কি তার পুর্বপুরুষেরা যেসব অঞ্চলে থাকতেন বিশেষ করে বুদবুদের ভরতপুর ও দুর্গাপুরের বালিজুড়ি গ্রামে তার মঙ্গলবার হটাৎ আগমন?প্রথমে বুদবুদের ভরতপুরে বৌদ্ধ স্মৃতি সৌধ পরিদর্শনে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা তথা প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় । তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন গলসি ১নম্বর ব্লকের বিডিও দেবলীনা দাস,পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অনুপ চ্যাটার্জি, চাকতেঁতুল গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক ভট্টাচার্য্য সহ অনন্যা আধিকারিকরা।
দীর্ঘদিন ধরে এই এলাকাকে পর্যটন ক্ষেত্রে তুলে ধরার জন্য দাবী ছিলো এলাকাবাসীর । ইতিমধ্যেই প্রত্নতত্ত্ব বিভাগ গোটা এলাকা অধিগ্ৰহণ করে সংরক্ষিত করেছে স্থাপত্যকে । এবার সেই এলাকাকে ঘিরেই যাতে পর্যটন কেন্দ্র গড়ে ওঠে সেই কারণেই মঙ্গলবার পরিদর্শন করেন আধিকারিকরা। কিভাবে সৌন্দর্যায়ণের জন্য পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে আধিকারিকদের সাথে প্রাথমিক পর্বের আলোচনাও করেন আলাপন বন্দ্যোপাধ্যায়।
অনুপ চ্যাটার্জি জানিয়েছেন ভরতপুরে তাঁর পৈতৃক বাড়ি এবং পরিবারের সদস্যরা রয়েছেন।কোলকাতা থেকে বালিজুরি যাওয়ার সময় তিনি পৈতৃক ভিটে তে এসে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। গ্রামে তাদের প্রাচীন মন্দির গুলি ঘুরে দেখেন। এছাড়াও ভরতপুরের প্রাচীন বৌদ্ধ স্তুপ পরিদর্শন করেন।
গ্রামের মানুষ ও গলসি ১নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এক গুচ্ছ দাবি রাখা হয় আলাপন বন্দ্যোপাধ্যায়ের কাছে।এরপরে আলাপন বন্দোপধ্যায় আসেন তার পৈতৃক ভিটা দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বালিজুড়ি গ্রামে।সেখানে পশ্চিম বর্ধমানের জেলাশাসক বিভু গোয়েল ও পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী র সাথে কথা বলেন।বালিজুড়ি গ্রামের মানুষদের ভালোবাসায় ভাসলেন আলাপনবাবু।শোনা গেল আলাপন বন্দোপধ্যায় বায়োগ্রাফি লিখছেন আর সেই কারনেই তার এই ঝটিকা সফর।।

Post a Comment