জিমের মধ্যে রহস্যজনকভাবে মৃত্যু
দি নিউজ লায়নঃ লকডাউনে দীর্ঘদিন বন্ধ ছিল জিম। আর জিম খুলতেই দুর্ঘটনা হুগলির শ্রীরামপুর মাহেশে। জিম করতে করতেই রহস্যজনকভাবে মৃত্যু হল এক ব্যক্তির। নিহতের নাম অরূপ সিং (২৬)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার সকালে মাহেশের গাঙ্গুলি বাগান এলাকার একটি জিমে শরীরচর্চা করতে গিয়েছিলেন অরূপ। ঘন্টাখানেক পর জিমের কয়েকজন এসে অরূপের বাড়িতে জানায় জিম করতে করতে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে অরূপের।
খবর পেয়ে পরিবারের লোকেরা জিমে ছুটে যান সেখানে গিয়ে তারা দেখেন মাটিতে পড়ে রয়েছে অরূপের প্রাণহীন দেহ। খবর পেয়ে জিমে পৌঁছয় শ্রীরামপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে কিভাবে অরূপের মৃত্যু হল তা পরিষ্কার নয় প্রত্যক্ষদর্শী এবং জিম ইনস্ট্রাক্টর জানিয়েছেন গলায় কোনভাবে ভারী কিছু পড়ে গিয়ে মৃত্যু হয়েছে অরূপের যদিও এখানে বেশ কিছু অসঙ্গতি রয়েছে প্রশ্ন উঠছে প্রত্যেক জিমে একজন করে বা একাধিক জিম ইনস্ট্রাক্টর থাকেন তা সত্ত্বেও কিভাবে আপন দুর্ঘটনা ঘটলো যাতে প্রাণহানির মতো ঘটনা ঘটলো?
প্রশ্ন আরো রয়েছে যেমন কোন সময় দুর্ঘটনা ঘটেছে তা পরিস্কার করে কেউ জানাতে পারছেন না কোন চিকিৎসক ডাকা হয়েছিল কিনা দুর্ঘটনার পর সে ব্যাপারে স্পষ্ট কোনো উত্তর মেলেনি তৃতীয় অসঙ্গতি রয়েছে বলে সূত্রের খবর সেটি হলো অরূপের শরীরের একাধিক জায়গায় বেশকিছু আঘাতের চিহ্ন রয়েছে সেগুলি কিভাবে হল তা পরিষ্কার নয়। অরূপের পরিবারের অভিযোগ পিটিয়ে খুন করা হয়েছে তাকে পুলিশ সূত্রে জানা গিয়েছে আপাততঃ একটি অস্বাভাবিক মামলা রুজু করা হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ ব্যাপারে পদক্ষেপ করা হবে এছাড়া জিম কর্তৃপক্ষের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে কোনরকম অশান্তি থাকলে জিমের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেয়া হবে।

Post a Comment