বাড়িতে ইলেকট্রিসিটির খরচ কমাতে মেনে চলুন এই বিষয়গুলো
দি নিউজ লায়নঃ করোনার জেরে প্রায় সকল মানুষই বলতে গেলে গৃহবন্দি হয়ে পড়ছে। কমেছে আয়। বাড়ছে বেকারত্ব। আর তারই মধ্যে বাড়ছে প্রত্যেকটি জিনিসের দাম পাশাপাশি বাড়ছে বিদ্যুত খরচও। তবে জীবনধারায় খানিকটা পরিবর্তন আনলে কমাতে পারেন ৫০ শতাংশ পর্যন্ত বিদ্যুতের খরচ। কিভাবে কমাবেন যানতে দেখে নিন আজকে আমাদের এই প্রতিবেদনটি।
১। পুরনো ফিলামেন্টের বাল্ব, সিএফএল ব্যবহারের ফলে বিদ্যুতের খরচ বাড়ে। পরিবর্তে এলইডি আলো ব্যবহার করুন।
২। টিভি বন্ধ করার সময় রিমোট দিয়ে স্ট্যান্ডবাই অবস্থায় রাখবেন না। বিদ্যুতের খরচ কমাতে প্লাগের সুইচ বন্ধ করে রাখবেন।
৩। ফোনে চার্জ দেওয়া হয়ে গেলে প্লাগের সুইচ বন্ধ করে রাখুন। অল্প হলেও, বিদ্যুতের অপচয় রুখতে পারেন এভাবেও।
৪। একসঙ্গে অনেক কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে কাচুন। এতেও খানিকটা সাশ্রয় হয়।
৫। কোনও বিদ্যুৎচালিত যন্ত্র কেনার আগে পাঁচ তারা বৈশিষ্ট্য রয়েছে কি না, যাচাই করে তবেই কিনুন। যন্ত্রের গায়ে পাঁচ তারা লেখা থাকলে, বিদ্যুতের খরচ অনেকটাই কমবে।
৬। এসির ব্যবহারের দিকে নজর রাখুন। ২৫ ডিগ্রির বেশি কখনই এসি অন রাখবেন না। তামার কয়েলসহ পাঁচ তারা দেখে এসি কিনুন। যে ঘরে এসি চলছে, সেই ঘরে ফ্রিজ, ওটিজি রাখবেন না।
৭। রান্না করা গরম খাবার ফ্রিজে রাখবেন না। বাড়ির এমন জায়গায় ফ্রিজ রাখুন, যেখানে রোদ সরাসরি আসে না। ফ্রিজের দরজা অনেকক্ষণ খুলে রাখবেন না। তাহলে বিদ্যুত কম খরচ হবে।

Post a Comment