কালীঘাটে পুজো দিয়ে তুমুল বিতর্কের মুখে সুজিত বসু - The News Lion

কালীঘাটে পুজো দিয়ে তুমুল বিতর্কের মুখে সুজিত বসু

 


দি নিউজ লায়নঃ  করোনা রুখতে রাজ্যে মন্দির সহ ধর্মীয় স্থানেও কোভিড বিধিনিষেধ জারি। সে কারণে কালীঘাট মন্দিরের গর্ভগৃহে ঢোকার অনুমতি নেই কোনও ভক্তের। তা সত্ত্বেও  মঙ্গলবার সন্ধেবেলা কালীঘাটের মন্দিরে গর্ভগৃহে ঢুকে পুজো দিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। তার পর সেই ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। সেই নিয়েই এখন তুমুল বিতর্ক শুরু হয়।  কালীঘাট মন্দির কর্তৃপক্ষও এই কথা মেনে নিয়েছে। যদিও রাজ্যের দমকল মন্ত্রীর কথায়, তিনি অনুমতি নিয়েই পুজো দিয়েছেন। 


তবে কার অনুমতি নিয়েছেন সেকথা তিনি জানাননি। কালীঘাট মন্দির কমিটির কোষাধ্যক্ষ কল্যাণ হালদার বলেন, ‘ওই সময়ে মন্ত্রী গর্ভগৃহে এসে পুজো করেছেন কি না, তা জানা নেই। তবে তখন তো মন্দির বন্ধ থাকার নির্দেশ রয়েছে।’ মন্দিরের সেবায়েত কাউন্সিলের সম্পাদক দীপঙ্কর চট্টোপাধ্যায় বলেন, ‘ফেসবুকে মন্ত্রীর পুজো করার ছবির বিষয়ে মন্দির কমিটিকে জানিয়েছি। এ রকম হলে মন্দিরের নির্দেশাবলী লঙ্ঘন করা হয়েছে বলতে হয়।


’‌ সরকারি নির্দেশ শিথিল হওয়ার পর সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত খোলা থাকছে কালীঘাট মন্দির। কিন্তু আলিপুরের জেলা বিচারকের নির্দেশ অনুযায়ী, প্রতিমা দর্শন করা যাচ্ছে মূল মন্দিরের বারান্দা থেকে। গর্ভগৃহে যেতে পারেন শুধু পুরোহিত এবং সেবায়েত। সেই নিয়ম লঙ্ঘন করে কীভাবে গেলেন মন্ত্রী?‌ এই নিয়েই সোরগোল সোশ্যাল মিডিয়ায়।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.