ঝাড়গ্রাম জেলা জুড়ে নাইট কার্ফু জারি, রাতভর তল্লাশি
দি নিউজ লায়ন; রাত্রি নটার পর ঝাড়গ্রাম জেলা জুড়ে নাইট কার্ফু জারি। এই সময় কেউ নাইট কার্ফু ভাঙলে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে। রাজ্যের বিভিন্ন প্রান্তে রাত্রি নটার পরেও বেআইনিভাবে জমায়েত, অবাঞ্চিত ঘোরাফেরা অনেক বার ঘটেছে। এই ঘটনা যাতে না ঘটে সেজন্য তৎপর ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার পুলিশ ।
সাঁকরাইল ব্লকের কুলটিকরী বাজার মোড়ে মোটর বাইক, চার চাকা গাড়িতে কড়া নজর দারি ও জিজ্ঞাসাবাদ করে উপযুক্ত কারণ জানেন পুলিশ কর্মীরা তার পরেই মিলছে রেহাই। করোনার তৃতীয় ঢেউ আটকানোর জন্য তৎপর রাজ্য সরকার পাশাপাশি ঝাড়গ্রাম জেলা প্রশাসনও তৎপর। নাইট কার্ফু ভাঙ্গায় বুধবার রাতে বেশ কয়েক জনকে আটক করেছে সাঁকরাইল থানার পুলিশ। লাগাতার এই নাকা চেকিং চলবে বলে জানিয়েছেন সাঁকরাইল থানার ওসি খন্দকার সাইফুদ্দিন আহমেদ।
সাঁকরাইল থানার পাশাপাশি ঝাড়গ্রাম জেলার বিভিন্ন থানা এলাকায় এবং ঝাড়গ্রাম শহর জুড়ে ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে নাইট কার্ফু জারি করা হয়েছে। সর্বস্তরের মানুষকে প্রশাসনের নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে। ঝাড়গ্রাম জেলার প্রতিটি এলাকায় নাইট কার্ফু সফল করে তোলার জন্য পুলিশের পক্ষ থেকে জোরদার তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

Post a Comment