মালদায় নদী ঘাট পরিদর্শনে সংশ্লিষ্ট থানার পুলিশ - The News Lion

মালদায় নদী ঘাট পরিদর্শনে সংশ্লিষ্ট থানার পুলিশ

 


দি নিউজ লায়ন;   করোনা সংক্রমনের মধ্যে পুরাতন মালদার নদীর ঘাটগুলিতে নৌ চলাচল ব্যবস্থা সরকারি বিধি মেনে করা হচ্ছে কিনা তার তদারকি করলো সংশ্লিষ্ট থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে পুরাতন মালদা থানার আইসি হীরক বিশ্বাসের নেতৃত্বে এলাকার বিভিন্ন নদীর ঘাটগুলি পরিদর্শন করা হয়। বিভিন্ন যন্ত্রচালিত যাত্রীবাহি নৌকায় লাইফ জ্যাকেট সহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ মজুত রাখা হয়েছে কিনা সেই বিষয়টিও তদারকি করে পুরাতন মালদা থানার পুলিশ। 


করোনা সংক্রমনের মধ্যে অধিক যাত্রী নন নিয়ে নির্দিষ্ট সরকারি নিয়ম মেনে যাত্রী পারাপার করার বিষয়টিও খতিয়ে দেখেন আইসি হীরক বিশ্বাস। কথা বলেন যাত্রী এবং নৌ চালকদের সঙ্গে। এদিন পুরাতন মালদার নিমাসরাই ,সদরঘাট সহ বেশ কয়েকটি এলাকার মহানন্দা নদীর ঘাটগুলিতে যাত্রী চলাচলের ক্ষেত্রে কি পরিস্থিতি রয়েছে সেটি পরিদর্শন করে পুরাতন মালদা থানার পুলিশ। যাত্রীবাহী যন্ত্র চালিত নৌকা গুলিতে লাইফ জ্যাকেট মজুত রাখা হয়েছে কিনা সেটিও তদারকি করে দেখেন সংশ্লিষ্ট থানার পুলিশ কর্তারা 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.