শিলিগুড়িতে কেন্দ্রের বেসরকারিকরনের বিরুদ্ধে ফের রাস্তায় বিএসএনএল কর্মীরা - The News Lion

শিলিগুড়িতে কেন্দ্রের বেসরকারিকরনের বিরুদ্ধে ফের রাস্তায় বিএসএনএল কর্মীরা

 


দি নিউজ লায়নঃ  শিলিগুড়িতে কেন্দ্রের বেসরকারিকরনের বিরুদ্ধে ফের রাস্তায় বিএসএনএল কর্মীরা। বৃহস্পতিবার অল ইউনিয়ন অ্যাসোসিয়েশন অফ বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়নের তরফে শিলিগুড়ি হাকিমপাড়া বিএসএনএল অফিসের সামনে  বিক্ষোভ নামেন কর্মীরা। তারা জানান কেন্দ্রের সরকার টেলিফোনের মত জরুরী পরিষেবা সম্পূর্ণ বেসরকারি করনের হাতে তুলে দিচ্ছে। 


কর্মীদের বেতন আটকে রয়েছে মাসের পর মাস। এভাবে চলতে থাকলে একে একে সমস্ত সরকারী পরিসেবায় তালা ঝুলবে। তাদের সাফ হুঁশিয়ারি এবারের শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছি আমরা। তবে আগামী ২৮শে জুন অনশন ধর্মঘট হবে। দেশব্যাপী সমস্ত ইউনিয়নের কর্মীরা একজুট হয়ে এই আন্দোলনে সামিল হবে। 


বিগত দুবছর সময়কালের মধ্যে একাধিকবার আন্দোলনে শামিল হয়েছে বিএসএনএল কর্মীরা। তবে সেদিকে নজর নেই টেলিকম সংস্থা ও মোদি সরকারের। কর্মী সংগঠনের তরফ এ জানানো হয় এমনকি বহু উদাহরণ রয়েছে যে সমস্ত কর্মীরা দিনের-পর-দিন বেতন না পেয়ে আত্মহত্যা করেছেন। অসহায় শিশুকে পরিবার রাস্তায় এসে পড়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.