ঘাটালের প্রাথমিক বিদ্যালয়ে দুষ্কৃতীদের তাণ্ডব
দি নিউজ লায়নঃ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার বলরামপুর মন্ডল পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কর বুধবার সকালে মিড-ডে-মিল দেওয়ার জন্য বিদ্যালয়ে যায়। তিনি বিদ্যালয়ে গিয়ে দেখেন বিদ্যালয়ের প্রতিটি রুমের তালা ভাঙ্গা ভিতরে বেশ কয়েক টি মদের বোতল ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এবং বিদ্যালয়ে আগুন লাগানোর চেষ্টা করেছে দুষ্কৃতীরা।
তিনি বিষয়টি স্থানীয় বিদ্যালয়ের পরিচালক কমিটির সদস্যদের জানান। এরপর তিনি লিখিতভাবে ঘাটাল থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যেভাবে একটি শিক্ষা প্রতিষ্ঠানে দুষ্কৃতীরা মঙ্গলবার গভীর রাতে তাণ্ডব চালিয়েছে তা অমানবিক ঘটনা বলে এলাকার বাসিন্দারা জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কর বলেন এর আগে কোনদিন ওই বিদ্যালয়ে এমন ঘটনা ঘটেনি।
দুষ্কৃতীরা বিদ্যালয়ের প্রতিটি ঘরের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে মদ খেয়ে তাণ্ডব চালিয়েছে। জিনিষপত্র ভাঙচুর করেছে। সেই সঙ্গে বিদ্যালয়ের ভিতর আগুন লাগানোর চেষ্টা করেছে । মঙ্গলবার গভীর রাতে দুষ্কৃতীরা ওই ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। ঘাটাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগ পাওয়ার পর ওই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।
Post a Comment