আজকের রাশিফল
দি নিউজ লায়নঃ
মেষ
চাকরিজীবীদের জন্য সময় মোটামুটি অনুকূল থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন।
বৃষ
আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। মনের মানুষকে মনের কথা স্পষ্ট করে বলুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। ব্যক্তিগত সৃজনশীলতায় সুফল পেতে পারেন।
মিথুন
ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনও প্রত্যাশা পূরণ হতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহ বোধ করতে পারেন।
কর্কট
মূল্যবোধ বজায় রাখুন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন। ঠাণ্ডা সম্পর্কে সতর্ক থাকুন।
সিংহ
নিজেকে যথাযথ ভাবে প্রকাশ করুন। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মূল্যবোধ বজায় রাখুন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে।
কন্যা
ভ্রমণের সুযোগ পেতে পারেন। মিতব্যয়ী হওয়ার চেষ্টা করুন। অপরের প্রতি সদাচরণ করুন। অসুস্থ পিতার শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন।
তুলা
জ্যেষ্ঠ ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালোবাসা রাখার চেষ্টা করুন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। অসুস্থতাকে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন। কোনও পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যয় কমানোর চেষ্টা করুন।
বৃশ্চিক
নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করার চেষ্টা করুন। শরীর অসুস্থ হতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকুন।
ধনু
কোনও আশা পূরণ হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন।
মকর
অতিন্দ্রীয় শাস্ত্রাদির প্রতি আগ্রহ বোধ করতে পারেন। কোনও সদ্গুরুর পরামর্শে উপকৃত হতে পারেন। জীবন ও জগৎ সম্পর্কে নতুন কোনও ধারণা পেতে পারেন। তীর্থযাত্রা হতে পারে। সামাজিক যোগাযোগ চালিয়ে যান।
কুম্ভ
অপরের প্রতি সদাচরণ করুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন, অন্যথায় বদনাম হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন।
মীন
ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। অপরের প্রতি বিনয়ী আচরণ করুন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। কোনও ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন।

Post a Comment