যত্ন করতে গিয়ে অতিরিক্ত আগলে ফেলছেন না তো সন্তানকে?
দি নিউজ লায়নঃ আজকাল প্রায় ঘরেই বলতে গেলে একটি সন্তান। আর সেই একমাত্র সন্তানকে নিজের মনের মতো করে বড় করতে গিয়ে অতিরিক্ত আগলে ফেলেন বাবা-মায়েরা। তাতে উল্টে ক্ষতি হতে পারে। তাই নিজের আচরণে নজর দিতে হবে। এবার দেখেনিন কি করে বুঝবেন নিজের সন্তানকে অতিরিক্ত আগলে ফেলছেন।
১। সব সময়ে আগলে রাখেন? কোনও কাজও দেন না সন্তানকে? নিজেই সব করে দিতে চান। এমন ভাবে বেশি দিন চলে না। বরং তার বেড়ে ওঠার ক্ষেত্রে বাধাই সৃষ্টি করছেন।
২। সর্বক্ষণ সন্তানকে নিয়েই চিন্তা করেন কি? সে ঠিক করে খেল কিনা, পড়ল কিনা! এমন ভাবনা সারাক্ষণ মনের মধ্যে ঘুরপাক খায় কারও কারও। নিজেও তেমন কাজ করছেন খেয়াল করলে সাবধান হওয়া জরুরি। সে ক্ষেত্রে অন্য কাজেও মন দিতে হবে।
৩। অন্যরা আপনার সন্তানের সঙ্গে কেমন আচরণ করছেন, তা-ও নিয়ন্ত্রণ করতে ইচ্ছা করে কি? তবেও সাবধান। সন্তানের সঙ্গে অন্য কারও সম্পর্কের মাঝে ঢুকে পড়লে বুঝতে হবে আপনি অতিরিক্ত অভিভাবকত্ব ফলাচ্ছেন।

Post a Comment