শিলিগুড়িতে ওষুধের দোকানগুলির ওপর কড়া নজরদারি গোয়েন্দা বিভাগের - The News Lion

শিলিগুড়িতে ওষুধের দোকানগুলির ওপর কড়া নজরদারি গোয়েন্দা বিভাগের

 


দি নিউজ লায়নঃ   শিলিগুড়ি শহরের ওষুধের দোকানগুলির ওপর কড়া নজরদারি গোয়েন্দা বিভাগের। ড্রাগ লাইসেন্স ছাড়াই শহরে চলছে একাধিক ওষুধের দোকান। আর প্রাণদায়ী ওষুধের বিক্রির আড়ালেই গজিয়ে উঠেছে নিষিদ্ধ ড্রাগসের কারবার। সম্প্রতি শিলিগুড়ির প্রাণকেন্ড সেবকরোডের কদমতলার একটি ওষুধের দোকান সহ শিলিগুড়ি শহর ও মহকুমার আরোও দুটি দোকনে হানা দিয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ও স্পেশ্যাল অপারেশনাল টিমের হাতে আসে বেআইনী ভাবে নিষিদ্ধ ওষুধ বিক্রয়ের কারবারিরা। 


শহরের জনপ্রিয় একটি ওষুধের দোকানে চলছিল নিষিদ্ধ ওষুধ বিক্রি। কোনোরকম চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই হাইডোজের নিষিদ্ধ ওষুধ খোলা বিক্রয় চলছিল। তাদের থেকে অনায়সে তা পৌঁছে যাচ্ছে নেশাশক্তদের হাতে। ঘুমের শিডিউল ড্রাগ এম টেন, বেটা ২ এগোনিস্টস, অ্যান্ড্রোজেনিক স্টেরয়েড মিলছে প্রেসক্রিপশন ছাড়াই। শহরের বিশিষ্টজনেরা বলছেন এই ধরনের অসাধু ব্যবসায়ীদের কারণেই বিপথে চালিত হচ্ছে যুব সমাজ। 


 শুধু তাই নয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গিয়েছে শহরের অলিতে গলিতে  ড্রাগ লাইসেন্স ছাড়াও মোয়া মুড়কির মতো গজিয়ে উঠছে দাবাখানা। সম্পূর্ণ বেআইনি ভাবে আর চারটে শৌখিন শোরুমের আদলে ওষুধের দোকান খুলে চলছে বিক্রয়। রাখা হচ্ছে নিষিদ্ধ ওষুধ। প্রাণদায়ী ওষুধের দোকানের আড়ালে এই প্রাণঘাতী নিষিদ্ধ ওষুধ পৌঁছে যাচ্ছে নেশাশক্তদের হাতে। শহরের ওষুধের দোকানের আড়ালে এ ধরনের চক্র চলায় উদ্বিগ্ন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। সমূলে এই চক্র রুখতে তৎপরতার সঙ্গে শহরের সমস্ত ওষুধের দোকানের ওপর কড়া নজর কায়েম করছে গোয়েন্দা বিভাগ। দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে ড্রাগ লাইসেন্স ভাড়ায় নিয়ে অন্য ব্যক্তি ওষুধের দোকান চালিয়ে যাচ্ছেন। 


শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের এসিপি রাজেন ছেত্রী জানান আমরা নজরদারি চালাচ্ছি। লাইসেন্স ছাড়া ওষুধের দোকান খোলা ও ওষুধ বিক্রয় একেবারেই বেআইনি। বেশকিছু দোকানে সম্প্রতি অভিযান চালিয়ে দেখা গিয়েছে তাদের কাছে ড্রাগ লাইসেন্স নেই। সে দোকানগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। শিলিগুড়ি শহরের সমস্ত ওষুধের দোকান গুলোর ওপরে নজর রয়েছে।


 প্রাণদায়ী জরুরী পরিষেবার আড়ালে এই ধরনের কারবার চলতে পারেনা। এই বিষয়ে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের দার্জিলিং জেলা শাখার তরফে জানানো ড্রাগ লাইসেন্স নিয়ে আমরা বহুবার সরব হয়েছি। পাশাপাশি জাল ওষুধ নিয়ে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। জীবনদায়ী পেশার সঙ্গে এই ধরনের অসাধু কারবার কখনোই আমরা মেনে নেবো না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.